শিরোনাম
◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০, ০৪:০০ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২০, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি হিসেবে থাকতে রাজী হলেন সোনিয়া গান্ধী

নিউজ ডেস্ক: [২] কংগ্রেস ওয়ার্কিং কমিটির ওয়ার্কিং কমিটির অনুরোধ মেনে এ সিদ্ধান্ত নেন সোনিয়া গান্ধী।

[৩] সন্ধ্যায় ভার্চুয়াল বৈঠক শেষে জানানো হয়, নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরুর বিষয়ে ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত নিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহের পেশ করা প্রস্তাব সর্বসম্মত ভাবে গ্রহণ করে ওয়ার্কিং কমিটি স্থির করেছে, আগামী ছ’মাসের মধ্যে এআইসিসি-র পূর্ণাঙ্গ অধিবেশন ডেকে নতুন সভাপতি নির্বাচন করা হবে। এনডিটিভি, আনন্দবাজার।

[৪] নেতৃত্ব পরিবর্তন চেয়ে ২৩ জন নেতার চিঠি ঘিরে দলের মধ্যে প্রবল টানাপোড়নের মধ্যেই সোমবার বেলা ১১টা থেকে শুরু হয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। [৫] সোনিয়া দলের অন্তর্র্বতী সভানেত্রী পদ থেকে অব্যাহতি চাওয়ার পরে বৈঠকে তাঁর উত্তরসূরি মনোনয়নের বিষয়টিই বৈঠকের মূল আলোচ্য ছিল। দলের নেতৃত্ব পরিবর্তন চেয়ে ২৩ জন নেতা চিঠি লেখার পরেই সোনিয়া গান্ধী দলের শীর্ষ পদে থাকতে অনীহার কথা জানিয়ে ‘পূর্ণ সময়ের সভাপতি’ মনোনয়নের সুপারিশ করেছিলেন। কংগ্রেস সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, সোনিয়া গান্ধীকে লেখা রাহুল গান্ধীর একটি চিঠি নিয়ে দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে বৈঠক। নেতৃত্ব পরিবর্তন চেয়ে চিঠি লেখা নেতাদের সঙ্গে বিজেপির গোপন আঁতাঁত আছে বলে অভিযোগ করেন রাহুল গান্ধী।

[৭] রাহুলের এই মন্তব্যের প্রতিবাদ করেন গুলাম নবী আজাদসহ কয়েকজন নেতা। [৮] তবে এআইসিসি সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল রাতে সাংবাদিক বৈঠকে ওয়ার্কিং কমিটির বৈঠকে উত্তপ্ত বিতর্ক সম্পর্কে কিছু বলতে অস্বীকার করেন। সম্পাদনা: ইকবাল খান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়