শিরোনাম
◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০, ০১:৫৪ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০২০, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিন বছরের অন্তবর্তীকালীন সরকার গঠন করতে চায় মালির সেনাবাহিনী

লিহান লিমা: [২] মালির সামরিক জান্তা সরকার বলেছে, সামরিক নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকার দেশটিতে তিন বছরের জন্য শাসন করবে। সেই সঙ্গে সেনাবাহিনী ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকার কেইতাসহ অন্যান্য নেতাদের মুক্ত করে দিতে রাজি হয়েছে। ফ্রান্স২৪

[৩] সোমবার ১৫টি দেশের সমন্বয়ে গঠিত পশ্চিম আফ্রিকার দেশগুলোর সংগঠন এর প্রতিনিধিরা মালিতে সফর করেন। কিছু বিষয়ে সেনাবাহিনীর সঙ্গে একমত হলেও অনেক কিছুর সমাধান হয় নি। সেনাবাহিনী একজন মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে মুক্ত করে দিতে রাজি হয়েছে। তবে দেশে স্থিতিশীলতা আনার জন্য তিন বছরের অন্তবর্তীকালীন সময়ে সেনাবাহিনী দেশ পরিচালনা করবে। সেনাবাহিনী থেকেই একজনকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হবে।

[৪] গত সপ্তাহের সেনা অভ্যুত্থানে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে বন্দি করে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়। বন্দি অবস্থায়ই পদত্যাগের ঘোষণা দিয়েছেন কেইতা। এই অভ্যূত্থান আন্তর্জাতিক নিন্দার শিকার হয়। পশ্চিম আফ্রিকার ১৫ সদস্যের ব্লক মালির সঙ্গে সীমান্ত বন্ধ করেছে এবং আর্থিক সম্পর্কচ্ছেদ করেছে। যদিও বিরোধী দলের শত শত সমর্থক রাজধানী বামাকোতে কেইতার উৎখাতে উৎসব করে। তার বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির ও অভিযোগ ছিলো। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়