শিরোনাম
◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ◈ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় ◈ মানহানি মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০, ০১:৫৪ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০২০, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবশেষে শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ

তৌহিদুর রহমান : [২] ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নে মানিকনগর এলাকায় স্কুল- কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যুবকদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তা নির্মাণ করা হয়েছে। এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে মানিকনগর বাজার হইতে শ্যামগ্রাম পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়।

[৩] এ ব্যাপারে নাছিরাবাদ গ্রামের প্রবীণ ব্যাক্তি আক্তার ফারুক বলেন, মানিকনগর বাজার থেকে শ্যামগ্রাম বাজার পর্যন্ত রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল, আমাদের গ্রামের শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে ও ইট বালু ব্যবসায়ীদের সহযোগিতায় রাস্তাটি নির্মাণে এগিয়ে আসায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

[৪] উল্লেখ্য, মানিকনগর বাজার থেকে শুরু করে শ্যামগ্রাম এম কে স্কুল এন্ড কলেজ পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এই এলাকার লোকজনের চলাচলে অসুবিধে হতো। দীর্ঘদিন চেষ্টা চালিয়ে আশানুরুপ সাড়া না পেয়ে অবশেষে তাদের এলাকাবাসীর চলাচলের সুবিধার কথা চিন্তা করে এই যুবকরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তা নির্মাণ শুরু করে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়