শিরোনাম
◈ কৌশল আর সংগঠনে ভর করে বিজেপির সাফল্য: আলোচনায় ৬ নেতা ◈ ভোট গণনায় আসামে এগিয়ে হিমন্ত বিশ্ব শর্মা ◈ “জুলাই হত্যাকাণ্ডে বিচার বিলম্ব নিয়ে প্রশ্ন: প্রমাণ নেই, আটক ও জামিন সংকটে রাজনৈতিক স্বার্থের অভিযোগ সারা হোসেনের” ◈ পর্যটন খাতে বড় পরিকল্পনা, আসছে পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান : বিমানমন্ত্রী ◈ চ্যাম্পিয়ন আবাহনী পরাজয় দি‌য়ে শুরু কর‌লো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ  ◈ বাংলা‌দেশ নারী ক্রিকেট দ‌লের অ‌ধিনায়ক জ্যোতি‌কে শা‌স্তি দি‌লো আইসি‌সি ◈ মমতার বিদায়ের ইঙ্গিত? বিজেপি জিতলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী ◈ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বাড়ছেই, একদিনেই ১৭ শিশুর মৃত্যু ◈ দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে জটিলতা কমানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ মা‌য়ের সোনার গহনা আর বাবার ৪টা দোকান বেচে কার্তিক শর্মা হ‌লেন ক্রিকেটার

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০, ০১:৩৮ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০২০, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যে সব হাসপাতাল লাইসেন্সের জন্য আবেদন করেনি, তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে : স্বাস্থ্য সচিব

লাইজুল ইসলাম : [২] স্বাস্থ্য অধিদপ্তরের বেঁধে দেওয়া সময়ের মধ্যে যারা ভূল তথ্য বা অসম্পূর্ণ তথ্য দিয়ে অনলাইনে আবেদন করেছেন তাদের বিষয়ে নমনীয় হলেও যারা আবেদন করেননি তাদের বিরুদ্ধে কঠোর হতে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর।

[৩] ২৩ আগষ্ট মধ্যরাত পর্যন্ত অনলাইনে হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের আবেদন করার শেষ সময় ছিলো। কিন্তু হিসেব অনুযায়ী প্রায় পাঁচ হাজার হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আবেদন করেনি।

[৪] স্বাস্থ্য সচিব আবদুল মান্নান বলেন, যারা আবেদন করেনি তার জন্য কারণ দর্শাতে হবে। কোনো সময় দেওয়া হবে না। কারণ দর্শানোর মধ্যেই বোঝা যাবে কেনো আবেদন করেনি। জবাব দেখে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগের পরিচালক ডা. ফরিদ মিয়া বলেন, অনলাইনে ২৩ আগষ্ট পর্যন্ত সব মিলিয়ে আবেদন পরেছে ১২,২২১টি। লাইসেন্স দেওয়া হয়েছে ৪,৫১৯টি। ইন্সপেকশন হয়েছে ১,৬৯৩টি। ইন্সপেকশনের অপেক্ষায় আছে ২,৭১১টি। অচিরেই লাইসেন্স পাবে ৪,৪০৪টি হাসপাতাল। সব মিলিয়ে ৯,৯২৩টি লাইসেন্স পেতে যাচ্ছে।

[৬] তিনি বলেন, আবেদনে ভুল করায় অপেক্ষমান ৩,২৬৮টি প্রতিষ্ঠান। তাদেরকে সমস্যা সমাধান করতে সময় দেওয়া হয়েছে। সব ঠিক করে আবেদন করলে ইন্সপেকশন করা হবে। সম্পাদনা: রায়হান রাজীব, বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়