শিরোনাম
◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ১১:০৯ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডা. সাবরিনাকে জেলগেটে দুদকের জিজ্ঞাসাবাদ

ইসমাঈল ইমু : [২] করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা শারমিনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

[৩] সোমবার সকাল ১১টা থেকে বেলা ৩ টা পর্যন্ত কেরানীগঞ্জে অবস্থিত ঢাকার কেন্দ্রীয় কারাগারের জেলগেটে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। দুদকের অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক সেলিনা আখতার মনি জিজ্ঞাসাবাদ করেন। এর আগে গত ২০ আগস্ট সাবরীনাসহ ছয়জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ।

[৪] ডা. সাবরীনা ও আরিফুল ছাড়া অন্যরা হলেন- তাদের সহযোগী আ স ম সাঈদ চৌধুরী, হুমায়ুন কবির ওরফে হিমু ও তার স্ত্রী তানজীনা পাটোয়ারী এবং প্রতিষ্ঠানটির ট্রেড লাইন্সেসের স্বত্বাধিকারী জেবুন্নেছা রিমা। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়