শিরোনাম
◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ০৯:৪২ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

মঈন উদ্দীন: [২] রাজশাহীতে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ এই রায় ঘোষণা করেন। দণ্ডিত ব্যক্তির নাম আবদুল রহমান (৫০)।

[৩] তার বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার তসোপাড়া গ্রামে। ২০১৪ সালের ১৯ অক্টোবর সকালে বাড়ির পাশের পুকুর থেকে তার স্ত্রী রাশেদা বিবির (৪৫) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাশেদা বিবির ভাই মনসুর রহমান থানায় হত্যা মামলা দায়ের করেন।

[৪] আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মকবুল হোসেন খান জানান, বিচার চলাকালে আদালতে প্রমাণিত হয়েছে যে ২০১৪ সালের ১৮ অক্টোবর দিবাগত রাতে আসামি আবদুল রহমান পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী রাশেদা বিবিকে মাথায় আঘাত করে হত্যা করেন। এরপর তার মরদেহ পুকুরে ফেলে দেন। তাই আদালত তাকে ফাঁসির আদেশ দিয়েছেন। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

[৫] রায় ঘোষণার সময় আসামি আবদুল রহমান আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়