শিরোনাম
◈ আজ থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ হলো মোটরসাইকেল চলাচল ◈ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা!

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ০৬:২৭ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরের ভাঙ্গায় মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ২

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের ভাঙ্গার হাওলীকান্দা গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে শামিম (২২) ও রাকিব (২০) নামে আপন দুই ভাই নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

[৩] সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার হাওলীকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শামিম ও রহিম ওই গ্রামের গিয়াসউদ্দিন মাতুব্বরের ছেলে।

[৪] এলাকাবাসি জানায়, শামিম ও রাকিব গ্রামের পাঁশের বিলে মাছ ধরার জাল পাততে যায়। পরে তারা যেয়ে দেখে স্থানীয় আব্দুর ছাত্তারের ছেলে জামাল ও আবজাল নামে দুই ব্যক্তি তাদের জাল বিল থেকে উঠিয়ে ফেলে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে।

[৫] ভাঙ্গা থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. শফিকুর রহমান জানান, পরিবেশ আপাতত শান্ত রয়েছে। সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়