শিরোনাম
◈ ময়মনসিংহ মেডিকেলের ময়লার সঙ্গে ‘কায়দা করে’ পাচার করা হয় সিরিঞ্জ-ক্যানুলা-স্যালাইন, পরে পাইকারি দরে বিক্রি ◈ চার জেলার ২৯ বাঁওড়ে মাছের উৎপাদন ১০ শতাংশ বাড়াতে ৪৭ কোটি টাকার প্রকল্প প্রস্তাব ◈ বাংলাদেশে ৬০০ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের, অগ্রাধিকার পাবে গাড়ি ও জ্বালানি খাত ◈ সাইবার হামলার ঝুঁকি এড়াতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, চলছে নিরাপত্তা যাচাই ◈ পিএইচপি কী, এটি ঘিরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা-সংকট সৃষ্টি হয়েছে কেন? ◈ বিশ্বে প্রথমবার মানুষের শরীরে শামোন্ডা ভাইরাস শনাক্ত, ফ্রান্সে প্রথম আক্রান্ত ব্যক্তির মৃত্যু ◈ বিফ‌লে গে‌লো ইংল‌্যা‌ন্ডের ব্রুকের ডাবল সেঞ্চুরী, ৪২৯ রান তাড়া করে শ্রীলঙ্কার রেকর্ড জয়  ◈ ব্যক্তিগত নিরাপত্তা চাইতে থানায় রুমিন ফারহানা, ওসির সাথে তুমুল বাগবিতণ্ডা (ভিডিও) ◈ থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০ জন ◈ এবার বাংলাদেশের দুর্গাপূজার প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন, বললেন ‘শাবাশ বাংলাদেশ!’

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ০৪:৫০ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজহার আলীর সেঞ্চুরিও ঠেকাতে পারলোনা পাকিস্তানের ফলোঅন

স্পোর্টস ডেস্ক : [২]  কে পথ দেখাবেন পাকিস্তানকে? সাউদাম্পটন টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে এটিই ছিল বড় প্রশ্ন। এগিয়ে এলেন অধিনায়ক আজহার আলি নিজে। পুরো সিরিজে ব্যর্থ হলেও তৃতীয় ও শেষ টেস্টে দলের বিপর্যয়ে ঢাল হলো তার ব্যাট। পেলেন টেস্ট ক্যারিয়ারে ১৭তম সেঞ্চুরি। কিন্তু তার অপরাজিত ১৪১ রানের ইনিংসেও ইংল্যান্ডের বিপক্ষে ফলোঅন এড়াতে পারল না পাকিস্তান।

[২] রবিবার পাকিস্তানের প্রথম ইনিংস থামে ২৭৩ রানে। ৩ উইকেটে ২৪ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান এক পর্যায়ে ৭৫/৫-এ পরিণত হয়। সেখান থেকে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ১৩৮ রানের জুটি গড়েন আজহার। রিজওয়ান ৫৩ রানে ফেরার পর একলা আর দলকে পানতে পারেননি আজহার। ৪০৬ মিনিট উইকেটে ছিলেন তিনি। ২৭২ বলে ২১ চারে সাজান নিজের ইনিংস।

[৩] এরপর ইংল্যান্ড প্রতিপক্ষকে ফলোঅন করানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু আলোকস্বল্পতায় অতিথিদের দ্বিতীয় ইনিংস শুরু হতে পারেনি। দিনের খেলা শেষ ঘোষণা করেন আম্পায়াররা। ইংলিশরা ৮ উইকেটে ৫৮৩ রান করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল। এখানো পাকিস্তান পিছিয়ে ৩১০ রানে।

[৪] এদিন ইংল্যান্ডের পক্ষে ৫ উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারস। টেস্ট ক্যারিয়ারে ২৯তম বারের মতো ইনিংসে ৫ উইকেট নিলেন এই পেসার। টেস্টে ৬০০ উইকেটের মাইলফলক থেকে তার মাত্র ২ উইকেট দূরে তিনি। এদিকে আজহার আলি পঞ্চম পাকিস্তানি হিসেবে টেস্ট ক্যারিয়ারের ৬ হাজার রান পূর্ণ করেছেন এদিন। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। - ক্রিকইনফো/ দেশরূপান্তর

  • সর্বশেষ