শিরোনাম
◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ১০:৩২ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রিসের সঙ্গে উত্তেজনায় আরও এস-৪০০ ক্ষেপণাস্ত্র ক্রয় করছে তুরস্ক

ডেস্ক রিপোর্ট :রাশিয়া থেকে আরও বিমান বিধ্বংসী এস-৪০০ ক্ষেপণাস্ত্র ক্রয় করছে তুরস্ক। সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে গ্রিসের সঙ্গে তেল-গ্যাস খনির সন্ধান নিয়ে উত্তেজনার মধেই আরও এস-৪০০ ক্ষেপণাস্ত্র ক্রয় করছে তুরস্ক।

আগামী বছর এ ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়া হস্তান্তর করবে বলে জানিয়েছে। এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেছে মস্কো।

বিশেষজ্ঞরা মনে করছেন, দেশটিতে আগাম সতর্কতা হিসেবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান।
তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানায়, গত বছর রাশিয়া থেকে এস-৪০০ কেনে তুরস্ক। এ নিয়ে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে এফ-৩৫ যুদ্ধবিমান তৈরি নিয়ে সম্পর্ক তলানিতে ঠেকে। ওই সময় রাশিয়ার তৈরি এস-৪০০ নিয়ে তুরস্ককে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র।

ট্রাম্প প্রশাসনের এসব হুমকি এড়িয়ে কয়েক দফায় রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আনে দেশটি। আগামী বছর রাশিয়া থেকে আরও এস-৪০০ আনার চুক্তি করেছে তুরস্ক।

সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাস ক্ষেত্র নিয়ে বিরোধ দেখা দেয় গ্রিসের সঙ্গে। কৃষ্ণসাগরে ভূগর্ভস্থ খনির সন্ধানের কথা জানিয়ে তুরস্ক। সেখানে বিপুল পরিমাণ তেল ও অন্যান্য খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে। সব মিলিয়ে নিরাপত্তার কথাটি মাথায় রাখছে তুরস্ক।

বিডি-প্রতিদিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়