শিরোনাম
◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ০৪:৫১ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বড়লেখায় দুটি মায়া হরিণের চামড়া উদ্ধার

স্বপন দেব : [২] মৌলভীবাজারের বড়লেখায় একটি বাড়িতে অভিযান চালিয়ে দুটি মায়া হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে। রবিবার (২৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বড়লেখা পৌরসভার গাজিটেকা এলাকার সাইদুল ইসলামের বাড়ি থেকে চামড়া দুটি উদ্ধার করা হয়। চামড়া দুটি বাড়ির ভেতরের একটি শৌচাগারে ছাদের উপরে পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, চামড়াগুলো কয়েক মাস আগের। তা শুকিয়ে অক্ষত অবস্থায় সংরক্ষণ করা ছিল।

[৩] অভিযানে নেতৃত্ব দেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. আনিসুর রহমান, বন বিভাগের বড়লেখা রেঞ্জের সহযোগী রেঞ্জ কমর্কতা শেখর রঞ্জন দাস প্রমুখ।

[৪] বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. আনিসুর রহমান বলেন, দুটি হরিণের চামড়া জব্দ করা হয়েছে। কাউকে আটক করা যায়নি। এই ঘটনায় বন আদালতে বন্য প্রাণী আইনে মামলা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়