শিরোনাম
◈ জামায়াতের বিরোধিতা করতে বিএন‌পি নির্বাচনী প্রচারণায় মুক্তিযুদ্ধকেই কেন সামনে আনছে? ◈ বিশ্বকাপের আগে একাধিক পরিবর্তন ক্রিকেটের নিয়মে ◈ ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিধান কী? ◈ মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫ ◈ চট্টগ্রাম বন্দর বন্ধে রপ্তানি সংকট: কর্মবিরতিতে আটকা ১৩ হাজার কনটেইনার, ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের বাণিজ্য ◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০, ১১:২২ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২০, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুরে ২৯ হাজার ভারতীয় রুপিসহ ২ যুবক গ্রেফতার

খোরশেদ আলম: শেরপুরের নালিতাবাড়িতে ২৯ হাজার ভারতীয় রুপিসহ ২ যুবককে গ্রেফতার করেছে বিজিবি। ২৩ আগষ্ট রবিবার সকালে উপজেলার সীমান্তে আন্ধারুপাড়া গ্রামে বুরুঙ্গা ব্রীজ সংলগ্ন তাদের গ্রেফতার করা হয়।

[৩] আটককৃতরা হচ্ছে পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে আল-আমিন (২২) ও কালাচাঁনের ছেলে জুয়েল মিয়া (২৮)। বারমারী সীমান্ত ফাঁড়ির বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল সকাল ৯টায় অভিযান চালিয়ে বুরুঙ্গা ব্রীজ এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

[৪] তারা ভারতীয় সীমান্ত এলাকা থেকে আসছিল। পরে তাদের দেহ তল্লাশী করে মোটর সাইকেলের হেলমেটের ভিতরে লুকিয়ে রাখা ২৯ হাজার ভারতীয় টাকা ও একটি মাহিন্দ্রা ১১০সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।ওই ওসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একই গ্রামের লিটন কোচ (২৮) নামে আরেক আদিবাসী যুবক দৌড়ে পালিয়ে যায়।

[৫] এ ব্যাপারে বারমারী বিওপি কোম্পানী কমান্ডার আলতাফ হোসেন জানান, আটককৃত ২ যুবকসহ ৩ জনের বিরুদ্ধে বিজিবি নায়েক মাহবুল ইসলাম বাদী হয়ে নালিতাবাড়ি থানায় একটি মামলা দায়েরসহ আটককৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়