শিরোনাম
◈ মুস্তাফিজের স‌ঙ্গে পূর্ব প‌রিচয় বার্মিংহাম কো‌চের, এ কার‌ণেই সু‌যোগ পে‌লেন হা‌ন্ড্রেড ব‌লের টুর্না‌মে‌ন্টে ◈ হরমুজ প্রণালী দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ আহ্বান, সরাসরি প্রত্যাখ্যান ফ্রান্সের ◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলো আমিরাত সরকার ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০, ১০:০০ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২০, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এফডিএ ইচ্ছাকৃতভাবে কোভিড ভ্যাকসিন অনুমোদন আটকে রেখেছে: ট্রাম্প

লিহান লিমা: [৩] মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বলেছেন, আমলাতান্ত্রিক জটিলতা কিংবা এফডিআই’র মধ্যে কেউ ইচ্ছাকৃতভাবে ভ্যাকসিনের অনুমোদন আটকে রেখেছে। অবশ্যই তারা চায় ৩ নভেম্বরের পরেই ফলাফল জানাতে। অথচ তাদের উচিত মানুষের জীবন বাঁচানোর জন্য তাড়াতাড়ি কাজ করা।’ রয়টার্স

[৪] ট্রাম্পের এই টুইটের পূর্বে এফডিআইএর উচ্চপদস্থ একজন কর্মকর্তা বলেছিলেন, ট্রাম্প প্রশাসন যদি ভ্যাকসিন নিরাপদ এবং কার্যকর প্রমাণিত হওয়ার পূূর্বেই ভ্যাকসিনের অনুমোদন দিয়ে দেয় তবে তিনি পদত্যাগ করবেন।

[৫] মার্কিন হাউস অব রিপ্রেজেন্টিটিভের স্পিকার ন্যান্সি পেলোসি প্রেসিডেন্টের এমন বিবৃতির সমালোচনা করে আরও বলেন, ‘ট্রাম্প মার্কিন জনগণের সুস্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলেছেন এবং এফডিআই’র ওপর রাজনীতির অভিযোগ আনছেন। যেখানে তিনি নিজেই কিনা ডিজইনফেক্টর গ্রহণের চেষ্টা করেছিলেন।’

[৬] এফডিআই এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করে নি।

[৭] এফডিআইএ এবং মার্কিন রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষা করে যাচ্ছে। ইতোমধ্যে বিশ্বজুড়ে প্রায় ৮ লাখ মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। মার্কিন স্বাস্থ্য বিভাগ বলেছে, ১২ সেপ্টেম্বরের মধ্যে দেশটিতে প্রায় ১ লাখ ৯৫ হাজার প্রাণ হারাতে পারেন। ভারতে ইতোমধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩০ লাখে পৌঁছেছে। জার্মানিসহ ইউরোপের অন্য দেশগুলো পুনরায় সংক্রমণ বেড়ে যাওয়ায় সীমান্ত বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়