শিরোনাম
◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত ◈ জিয়ার খুনি মোজাফফরকে যে পরামর্শ দেন শেখ হাসিনা ◈ সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মার নতুন পর্ষদ অনুমোদন ◈ ইসলামী ক্রেডিট কার্ড: ব্যবহার করা যাবে না অনৈতিক কাজে ◈ ২০২৬ সালেই তৃতীয় বিশ্বযুদ্ধ, ভিনগ্রহীর সঙ্গে যোগাযোগ! বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ঘিরে চাঞ্চল্য ◈ অপ্রতিমকে হত্যার আগে গোয়েন্দা সিরিজ দেখে ‘নিখুঁত অপরাধের’ ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০, ০৫:০৭ সকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২০, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বে করোনায় প্রাণহানি ৮ লাখ ছাড়াল

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসের মহামারিতে সারা বিশ্বে আক্রান্ত হয়েছেন ২ কোটির বেশি মানুষ। আর ভাইরাসটির মরণ থাবায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ৮ লাখের বেশি মানুষ। শনিবার রাত পর্যন্ত এ তথ্য জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কভিড-১৯ ড্যাশবোর্ড।

বিশ্ববিদ্যালয়টির দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, চীনের উহানে ৮ মাস আগে আবির্ভূত হওয়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৭২০ জনে। একই সঙ্গে বিশ্বব্যাপী মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ২ কোটি ৩০ লাখ ১৫ হাজার ৬৫৮ জন।

তবে এখনো করোনায় মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ১ লাখ ৭৫ হাজার ৬৭৪ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মৃত্যু হয়েছে ১ লাখ ১৩ হাজার ৩৫৮ জনের। আর তৃতীয় স্থানে থাকা মেক্সিকোতে মৃত্যু হয়েছে ৫৯ হাজার ৬১০ জনের।

এদিকে মেক্সিকোর পরেই মৃতের দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দেশটিতে এ পর্যন্ত ৫৫ হাজার ৭৯৪ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথম নতুন এই করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, দেশটিতে চার হাজার ৭১০ জন এই ভাইরাসে মারা গেছেন এবং সংক্রমিত হয়েছেন ৮৯ হাজার ৬৪২ জন। তবে মোট সুস্থের সংখ্যা দেখানো হয়েছে ৮৩ হাজার ৮৬৯ জনে। এ হিসেবে চীনে বর্তমানে মাত্র এক হাজার ৬৩ জন মানুষ করোনায় সংক্রমিত অবস্থায় আছেন।

  • সর্বশেষ