শিরোনাম
◈ আদানি পাওয়ারের একটি ইউনিট বন্ধ, বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা ◈ অকথ্য ভাষায় গালিগালাজ করে, তুই দাঁতাল, তোর দাঁত থাকবে না: ডাকসু নেতাকে হুমকির অভিযোগ ◈ তিন কারণে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ◈ বাড়ছে বিদ্যুতের লোডশেডিং, সমাধান কোন পথে ◈ জার্মান কা‌পের ফাইনালে বায়ার্ন মিউনিখ ◈ গুপ্ত' ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পুরোনো সংস্কৃতিই কি ফিরছে শিক্ষাঙ্গনে? ◈ পাসপোর্ট জটিলতায় উদ্বেগ: প্রবাসীদের দুর্ভোগে সরকারের হস্তক্ষেপ চান জামায়াত আমির ◈ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, আজ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম যা জানাগেল ◈ ভারতের দর্শকরা ফুটবল বিশ্বকাপ দেখ‌তে পাবেন তো? সম্প্রচারকারী সংস্থা গু‌লোর অনাগ্রহ  ◈ তেলের সংকট নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০, ০৯:০০ সকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২০, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরীর ফেরা

ডেস্ক রিপোর্ট: মহামারি করোনার কারণে থেমে ছিল প্রায় পুরো বিশ্ব। দীর্ঘ পাঁচ-ছয় মাস ধরে বেশিরভাগ কর্মক্ষেত্র ছিল বন্ধপ্রায়। বিনোদন দুনিয়ায়ও নেমে এসেছিল অচলাবস্থা। যার কারণে থেমে গিয়েছিল বহু সিনেমার শুটিং। তারকারা ছিলেন ঘরবন্দী হয়ে। পূর্বপশ্চিম

ব্যতিক্রম নন ঢাকাই সিনেমার নায়িকা পরীমনিও। অন্যদের মতো করোনার কারনে তিনিও ছিলেন ঘরবন্দী, শুটিংয়ের বাইরে। তবে নিউ নরমাল সময়ে ফিরছেন পরী। আগামী মাসেই দাঁড়াচ্ছেন ক্যামেরার সামনে।

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার শেষ লটের শুটিং শুরু হচ্ছে আগামী ২ সেপ্টেম্বর। এ সিনেমাতেই জুটি বেঁধে অভিনয় করছেন পরীমনি ও সিয়াম আহমেদ। নির্মাতা আবু রায়হান জুয়েল জানিয়েছেন, ১০ দিনের মতো শুটিং চলবে এই লটে। এরপর শুটিং পর্ব শেষ। বাকি থাকবে সম্পাদনা। এই লটে কেবল সদরঘাট ও আশেপাশের কিছু এলাকায় চিত্রায়ণ হবে। কেবল লঞ্চের একটি দৃশ্যের জন্য খুলনায় যাওয়া লাগবে।

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় সিয়াম-পরী ছাড়াও অভিনয় করছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ জন শিশুশিল্পী। ২০১৮-১৯ অর্থ বছরের সরকারি অনুদানে নির্মিত হচ্ছে সিনেমাটি। এটি নির্মিত হচ্ছে প্রখ্যাত লেখক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়