শিরোনাম
◈ জামায়াতের বিরোধিতা করতে বিএন‌পি নির্বাচনী প্রচারণায় মুক্তিযুদ্ধকেই কেন সামনে আনছে? ◈ বিশ্বকাপের আগে একাধিক পরিবর্তন ক্রিকেটের নিয়মে ◈ ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিধান কী? ◈ মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫ ◈ চট্টগ্রাম বন্দর বন্ধে রপ্তানি সংকট: কর্মবিরতিতে আটকা ১৩ হাজার কনটেইনার, ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের বাণিজ্য ◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০, ০৮:৫৭ সকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২০, ০৮:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলাম নয় ক্ষমতা-ই জামায়াতের কাছে প্রধান, বললেন চরমোনাই পীর

ডেস্ক রিপোর্ট  : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম জামায়াতে ইসলামী সম্পর্কে বলেন, ইসলামের যে আদর্শ আছে সেখান থেকে অনেকটাই সরে গিয়ে জামায়াত রাজনীতি করছে। আমরা যেটা মনে করি, জামায়াতের কার্যক্রমে যা প্রকাশ পায় তা হল- ক্ষমতাই তাদের কাছে প্রধান। তারা শুধু ইসলামকে ব্যবহার করে রাজনীতি করছে। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে চরমোনাই পীর এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল। ১৯৮৭ সালে দলটি প্রথমে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে প্রতিষ্ঠিত হয়। ওই সময়ে দলটির আমীর ছিলেন মাওলানা সৈয়দ মুহাম্মদ ফজলুল করিম। ২০০৬ সালে তিনি ইন্তেকাল করলে তার ছেলে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম দলের আমীর নির্বাচিত হন। পরে ২০০৮ সালে দলের নাম পরিবর্তন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামকরণ করা হয়। নির্বাচন কমিশনে নিবন্ধিত দলটি গত একাদশ সংসদ নির্বাচনে সব কটি আসনে প্রার্থী দিয়েছিল। সূত্র-যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়