শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০, ০৪:৫৯ সকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২০, ০৪:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত: নিহত ১৭

ডেস্ক রিপোর্ট : দক্ষিণ সুদানের রাজধানী জুবাযর কাছে জাতিসংঘের খাদ্য সংস্থার ত্রাণ সামগ্রী পরিবহনের ভাড়া করা একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনায় ১৮ আরোহীর ১৭ জনই নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) বিমানটি জুবা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার কয়েক মিনিট পরই হাই রেফারেন্ডাম আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু নিউজ এজেন্সি কার্গো বিমান বিধ্বস্তের খবর প্রকাশ করে। বিধ্বস্ত বিমানের একজন মাত্র আরোহী জীবিত রয়েছেন এবং তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমান দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী আপার নীল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক জোসেপ মাইউম বলেন, “আমি যা দেখেছি তাতে একজন ব্যক্তি জীবিত আছেন এবং তাকে মারাত্মক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। আমরা ১৫ আরোহী এবং বিমানের দুজন ক্রু সদস্যের লাশ উদ্ধার করেছি। তাতে মোট নিহত হয়েছেন ১৭ জন।”

জুবা আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক কার কুলের বরাত দিয়ে চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, সকাল নয়টায় অ্যান্টোনভ এন-২৬ মডেলের কার্গো বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি আভেইল এবং ওয়াও শহরে একটি সংস্থার কর্মীদের বেতন নিয়ে যাচ্ছিল। এছাড়া বিমানটিতে বেশ কিছুসংখ্যক মোটরসাইকেল, যন্ত্রাংশ ও খাদ্য সামগ্রী ছিল। তবে বিমানটিতে বেশি আরোহী ছিলেন না। কার কুল জানান, দুর্ঘটনার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়