শিরোনাম
◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ১১:৪৪ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নবীগঞ্জে মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ১৮ মাসের বিনাশ্রম কারাদন্ড

নবীগঞ্জ প্রতিনিধি: [২] হবিগঞ্জের নবীগঞ্জে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাজ উদ্দিন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ১৮ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সে নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামের মৃত রমুজ আলীর পুত্র।

[৩] জানা যায়, নবীগঞ্জ থানার একদল পুলিশ গত শুক্রবার রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব তিমির পুর গ্রামে তার নিজ বাড়ির সামনের রাস্তা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

[৪] এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে পুলিশ তাকে ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করে। এ সময় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মহিউদ্দিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ হাজার টাকা জরিমানা করেন।

[৫] নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মহিউদ্দিন- বিষয়টি নিশ্চিত করেছেন। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়