শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ০৪:০৫ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে হোয়াটসঅ্যাপে তিন তালাক, বিচারের আশ্বাস দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী

রাশিদ রিয়াজ : [১] গত বছর তিন তালাক প্রথাকে নিষিদ্ধ করে ভারতের কেন্দ্রীয় সরকার। তারপরও তালাক দেওয়ার একাধিক অভিযোগ সামনে এসেছিল। কোভিড পর্বে ফের হোয়াটসঅ্যাপে তিন তালাকের ঘটনার পর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানালেন, অভিযোগকারী নারী বিচার পাবেনই। টাইমস অব ইন্ডিয়া

[৩] শুক্রবার ভোপালের কোহেফিজা থানায় সিঙ্গাপুরনিবাসী স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই নারী। তার বাপের বাড়ি ভোপালে হলেও তিনি আপাতত বেঙ্গালুরুর একটি হোটেলের কর্মী। সম্প্রতি তিনি বাবা-মায়ের কাছে ভোপালে এসেছেন। থানায় অভিযোগ জানিয়ে ওই নারী বলেন, বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপ মেসেজে তাকে তার স্বামী তিন তালাক দিয়েছেন।

[৪] এই অভিযোগ কানে যাওয়ার পরই একের পর এক টুইট করেন শিবরাজ সিং চৌহান। তিনি বলেন, বর্বোরচিত এই বন্দোবস্ত বিলোপের জন্য অনেক লড়াই করতে হয়েছে। নারীদের উপর আর অবিচার হতে দেওয়া যাবে না। এর বিচার হবেই হবে।

[৫] ওই নারী পুলিশকে জানিয়েছেন, ২০০১ সালের অক্টোবর মাসে তার সঙ্গে বিয়ে হয়েছিল কোহেফিজা থানা এলাকার বাসিন্দা ফৈয়জ আলম আনসারির। এরপর ২০১৪ নাগাদ বাবা-মাকে নিয়ে সিঙ্গাপুর চলে যান ফৈয়জ। দুই সন্তানও রয়েছে এই দম্পতির। ফৈয়জ এখন সিঙ্গাপুর ও ভারত দুই দেশেরই নাগরিক। কোহেফিজা থানা এলাকায় তাদের বাড়িও রয়েছে।

[৬] কোহেফিজা থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অনিল বাজপেয়ী সংবাদমাধ্যমকে বলেছেন, পণের ২৫ লাখ টাকার জন্য এই নারীর উপর তার স্বামী বিয়ের পর থেকেই অকথ্য অত্যাচার চালাতেন বলে তিনি অভিযোগপত্রে লিখেছেন। অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। অভিযোগকারিণী লিখেছেন, অত্যাচার সহ্য করতে না পেরেই ছেলে-মেয়ে নিয়ে ২০১৩ সালে বেঙ্গালুরু চলে গিয়েছিলেন তিনি। তারপরই সিঙ্গাপুরে চলে যান স্বামী ও শ্বশুরবাড়ির পরিবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়