শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০, ০৯:৩৫ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২০, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একাদশ ভর্তির প্রথম পর্যায়ে আবেদন করেনি আড়াই লাখ শিক্ষার্থী

শরীফ শাওন: [২] একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম পর্যায়ে (৯-২০ আগস্ট) ১৩ লাখ ৪২ হাজার ৭১৩ জন শিক্ষার্থীর অনলাইন আবেদন জমা পড়েছে। কারিগরি শিক্ষার্থী বাদে আবেদন যোগ্য শিক্ষার্থীর সংখ্যা ১৫ লাখ ৯৪ হাজার ৬২৮ জন। প্রথম পর্যায়ে আবেদন করেনি দুই লাখ ৫১ হাজার ৯১৫ জন শিক্ষার্থী।

[৩] মাধ্যমিকে উত্তীর্ণ ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন প্রার্থীর মধ্যে কারিগরি শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণ ৯৫ হাজার ৮৯৫ জন শিক্ষার্থী পৃথক আবেদন করবেন।

[৪] সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম পর্যায়ে নির্বাচিত পরীক্ষার্থীদের ফল প্রকাশের পর ২৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত নিশ্চায়ন করা হবে। ভর্তির সুযোগ না পাওয়া ও নতুন আবেদনকারী শিক্ষার্থীরা পুনরায় ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপর বাদবাকিদের কলেজ ভর্তি নিশ্চিত করতে ৭ ও ৮ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ে আবেদনের সুযোগ পাবেন।

[৫] কলেজ ভিত্তিক একাদশে ভর্তির চূড়ান্ত ফল ১৩ সেপ্টেম্বর সকাল ৮টার পর প্রকাশ করা হবে। সেদিন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত কলেজে ভর্তি হতে পারবেন নির্বাচিত শিক্ষার্থীরা। সম্পাদনা : খালিদ আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়