শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান যেসব সুবিধা ◈ সরকারি সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ ◈ তেলের দাম বাড়ানোর পরেও ফিলিং স্টেশনে কমেনি গাড়ির লাইন ◈ ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ◈ ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ◈ ব্রাইট‌নের কা‌ছে হে‌রে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে খেলার স্বপ্ন শেষ চেল‌সির ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা, সু‌যোগ পে‌লেন সাকলাইন ও রিপন ◈ পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা দুবাইতে আ‌য়োজন কর‌তে চান পি‌সি‌বি চেয়ারম‌্যান ◈ বিদ্যুৎ সরবরাহ বাড়াতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর: বিদ্যুৎকেন্দ্র বন্ধ নয়, টাকা লাগলে সরকার দেবে ◈ ইউরোভিশনে ইসরাইল থাকায় বয়কটের ডাক ১,০০০ শিল্পীর

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০, ০২:০৩ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২০, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালিতে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন : আইএসপিআর

ইসমাঈল ইমু : [২] আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আাইএসপিআর জানিয়েছে, পশ্চিম আফ্রিকার দেশ মালিতে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। তবে মালিতে অবস্থানরত বাংলাদেশি শান্তিরক্ষীসহ সকল জাতিসংঘ শান্তিরক্ষীরা বর্তমানে নিরাপদে রয়েছে।

[৩] এ দিকে বুধবার বিবিসি জানায়, সামরিক বাহিনীর একটি অংশের হাতে আটক হওয়ার পর মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বোউবাকার কেইতা পদত্যাগ করেছেন। টেলিভিশন ভাষণে সরকার ও পার্লামেন্ট বিলুপ্ত বলে ঘোষণা করেন তিনি।

[৪] এর আগে মঙ্গলবার তাকে ও দেশটির প্রধানমন্ত্রী বোউবোউ সিসেকে আটক করে রাজধানী বামাকোর একটি সামরিক ক্যাম্পে নিয়ে যায় বিদ্রোহী সৈনিকেরা, যার নিন্দা জানিয়েছে ওই অঞ্চলের অন্যান্য দেশ ও ফ্রান্স।সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়