শিরোনাম
◈ তারেক রহমানের আগমন ঘিরে বরিশালে নেতাকর্মীদের ঢল, বেলস পার্ক মাঠে সাজ সাজ রব ◈ আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান ◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০৬:০৭ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর উত্তরায় মাছের আড়তে হামলা, আহত ৮

বিপ্লব বিশ্বাস : [২] দিনে দুপুরে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। দেশীয় অস্ত্র দিয়ে আড়ত মালিক সাধন সরকারসহ ৮ জনকে আঘাত করে ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

[৩] এ ঘটনায় সাধন সরকার ৬ জনের নাম উল্লেখ করে ১৫ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেছেন।

[৪] সাধন সরকার অভিযোগ করেন, উত্তরা পশ্চিম থানাধীন ১০/বি এর ৯ নম্বর সেক্টরে শেষ মাথায় তার মাছের আড়ত। হঠাৎ করেই বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে, স্থানীয় মাদকসেবী বখাটে আরিফ ও রাসেলের নেতৃত্বে রুবেল, হারিছ, নাহিদ, বিল্লাল, মেহেদি, শাকিলসহ ১৫ জনের একটি বাহিনী তার ওপর হামলা চালায়। এতে তিনি মারাত্মক জখম হন। এরপর আড়তে থাকা মো. শামীম, চয়ন সরকার, আক্তার হোসেন, দুলাল মিয়াসহ আটজনের ওপর হামলা চালিয়ে জখম করে। আহতদের মধ্যে কেউ ব্যাবসায়ী এবং কেউ কর্মচারী। তারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

[৫] এ ব্যাপারে উপ-পুলিশ কমিশনার ওয়ালিদ হোসেন বলেন, সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। যে কোন সময় তাদেরকে গ্রেপ্তার করা হবে। সম্পাদনা : মিনহাজুল আবেদীন, সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়