শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০১:৪৭ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা দক্ষিণ থেকে হাজার হাজার কুকুর সরিয়ে উপশহরে নেয়া হবে

সুজিৎ নন্দী : [২] ঢাকা শহরে থেকে হাজার হাজার কুকুর সরিয়ে নেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ৩০ হাজার কুকুর শহরের বাইরের স্থানান্তরিত করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

[৩] ডিএসসিসি জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, দক্ষিণের কুকুরগুলোকে স্থানান্তরিত করার পরিকল্পনা নেয়া হয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী কুকুরগুলোকে মাতুয়াইল এলাকায় স্থানান্তরিত করার কথা ছিল। কিন্তু সেখানে কুকুরগুলো খাবারের সংকটে পড়ার আশঙ্কা রয়েছে বলে সেটা বাতিল করা হয়েছে।

[৪] স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, কুকুরগুলোকে স্থানান্তরিত করার পরও যাতে খাবারের সংকট তৈরি না হয় তার জন্য সেগুলোকে ঢাকার বাইরের জনপদ অর্থাৎ যেখানে মানুষের বসবাস রয়েছে তেমন কোন এলাকায় নিয়ে ছেড়ে দেয়ার কথা ভাবা হচ্ছে। তবে কোন কোন এলাকায় এগুলোকে নিয়ে যাওয়া হবে সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।

[৫] কুকুর নিয়ে কাজ করে এমন সংস্থাগুলোর ২০১৭ সালে দেয়া তথ্য অনুযায়ী ঢাকার রাস্তায় ঘুরে বেড়ানো কুকুরের সংখ্যা অন্তত এক লাখ। একাধিক সূত্র জানায়, সম্প্রতি ঢাকা শহরের বেশ কিছু এলাকার বাসিন্দাদের কাছ থেকে কুকুর সম্পর্কিত নানা অনাকাঙ্খিত ঘটনার অভিযোগ পাওয়ার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্পাদনা: বাশার নূরু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়