শিরোনাম
◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ১০:০৯ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কায় বাংলাদেশের পয়েন্ট বাড়ানোর সুযোগ রয়েছে: ওটিস গিবসন

স্পোর্টস ডেস্ক: [২] লাল-সবুজের জার্সিতে টগবগে টাইগার ক্রিকেটাররা সাদা জার্সিতে নিজেদের স্বাভাবিক হুঙ্কার দিতে বরাবরই ব্যর্থ। যার নজির আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হতাশাব্যঞ্জক পারফরমেন্স। এখন পর্যন্ত তিনটি টেস্ট খেললেও একটিতেও জয় পায়নি পয়েন্ট টেবিলের তলানিতে থাকা টাইগাররা। ঘরের মাঠে জয়ের সুযোগ থাকলেও মুমিনুল হকদের তিনটি ম্যাচই খেলা হয়েছে বিদেশে।

[৩] ভারতের মাটিতে দুটি খেলেছে, যার একটি ছিল আবার দিবারাত্রির ম্যাচ। পাকিস্তানে দুই টেস্ট খেলার কথা থাকলেও একটি হয়ে আরেকটি স্থগিত হয়েছে করোনার কারণে।

[৪] এরই মধ্যে স্থগিত হয়ে গেছে বেশ কয়েকটি সিরিজ। তার মাঝে আশার আলো শ্রীলঙ্কা। দেশটিতে করোনা পরিস্থিতির উন্নতির কারণে বাংলাদেশের সঙ্গে স্থগিত হওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজ আয়োজনের সবুজ সংকেত দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) ও শ্রীলঙ্কা সরকার।

[৫] সব ঠিক থাকলে সেপ্টেম্বরের ২৩ বা ২৪ তারিখে লঙ্কান বিমানে চড়বে টাইগাররা। বহু প্রতীক্ষিত সিরিজ। এই সিরিজ নিয়ে প্রত্যাশাও বেশি সবার। তেমনটা টাইগারদের পেস বোলিং কোচ ওটিস গিবসনেরও।

[৬] বর্তমানে গিবসন রয়েছেন বার্বাডোজে। তবে ভাবনায় লঙ্কা সিরিজ। যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের তলানিতে টাইগাররা তাই এই সিরিজে পয়েন্ট নেয়ার মোক্ষম সুযোগ বলছেন ক্যারিবীয় এই কোচ। যদিও টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে তিন ধাপ উপরে লঙ্কানরা।

[৭] দীর্ঘদিন ধরে খেলার বাইরে আছে ছেলেরা। সবাই চাইবে ভালো কিছু করতে। এই ভালো কিছু করার চেষ্টাটাই দলকে ভালো কিছু দিবে। আমি আশা করি এই সিরিজে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে কিছু পয়েন্ট যোগ করতে পারব। ছেলেদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে, ওখানে গিয়েও প্রস্তুতিটা ভালো হবে।

[৮] বাংলাদেশ দলের সঙ্গে কাজ শুরু করলেও বেশিদিন কাজ করা হয়ে ওঠেনি গিবসনের। করোনার থাবায় অন্যদের মতো তাকেও ছাড়তে হয়েছে কর্মক্ষেত্রে। এদিকে দীর্ঘদিন ধরে পেসাররাও করতে পারেনি বোলিং অনুশীলন। এটাকে খুব বেশী সমস্যা মনে করলেও ফিটনেসে জোর দেয়ার তাগিদ এই ক্যারিবীয় কোচ। - ঢাকাটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়