শিরোনাম
◈ এবার যে কারণে ইসরায়েলের ওপর ক্ষেপেছে ইউক্রেন ◈ দূষণকারীদের রেহাই নেই, গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ ইটভাটা: সংসদে পরিবেশমন্ত্রী ◈ ঢাকা মহানগরের খাসজমি বরাদ্দের সুযোগ নেই: সংসদে ভূমিমন্ত্রী ◈ কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে শিগগিরই: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ◈ ‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান ◈ 'দুই দিন পানিতে ভাসছি'- আন্দামান সাগর থেকে বেঁচে ফেরা ব্যক্তির অভিজ্ঞতা ◈ সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর, শূন্য পদের তথ্য চেয়ে মন্ত্রণালয়ের চিঠি ◈ বিশ্বকা‌পে নেইমার ইস‌্যু‌তে ব্রাজিল প্রেসিডেন্ট লুলার দ্বারস্থ ‌কোচ আনচেলত্তি ◈ জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক অংশীজনদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ইস্টার্ন রিফাইনারি বন্ধের খবরের আড়ালে উপেক্ষিত দুই লাখ টন তেলবাহী জাহাজ, ইতিবাচক সংবাদ প্রকাশের আহ্বান

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ০৯:১৯ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে বিয়ের দাবিতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা

ডেস্ক রিপোর্ট : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বিয়ের দাবিতে ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে অবস্থান করছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলার পোতাজিয়া ইউপির দিঘিরপাড়া মহল্লায় এ ঘটনাটি ঘটেছে।

চার সন্তান, নাতি -নাতনি ফেলে বিয়ের দাবিতে যুবকের বাড়িতে ওই বৃদ্ধার অবস্থান নেয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উপজেলার পোতাজিয়া ইউপির দিঘিরপাড়া মহল্লার আব্দুল মান্নানের স্ত্রী খাদিজা বেগমের সঙ্গে গত কয়েক বছর ধরে একই মহল্লার যুবক হাবিল এর পরকীয়া প্রেম চলে আসছিলো। এক পর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মঙ্গলবার দুপুরে খাদিজাকে নিয়ে বাড়ি ওঠে হাবিল। এরপর পরিস্থিতি বেগতিক দেখে ওই বৃদ্ধাকে বাড়ি রেখে হাবিল সটকে পড়ে।

এ বিষয়ে বৃদ্ধা সাংবাদিকদের বলেন, গত কয়েক বছর ধরে হাবিলের সঙ্গে তার পরকীয়া প্রেম চলে আসছে। বিয়ে করার কথা বলে হাবিল তাকে বাড়িতে নিয়ে এসেছে। এজন্য ঘরের দরজা বন্ধ করে দিয়ে তিনি হাবিলের বাড়িতে অবস্থান করছেন। সূত্র : ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়