শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ০২:০১ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেই দ্রুততম কিশোর সামিউল পা ভেঙ্গে হাসপাতালে; সহায়তা চান সবার

রাহুল রাজ : [২] স্বপ্ন ছিল হবেন বড় ফুটবলার। তার খেলার ধরন না কি ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের মতো। যেকারণে তাকে এলাকান সবাই ডাকতো এমবাপ্পে নামেই। কিন্তু বাংলার সেই এমবাপ্পে হয়ে উঠেন দেশের দ্রুততম কিশোর।

[৩] ২০১৯ সালে সালে জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ১০০ মিটার স্প্রিন্টে ১১.৪১ (ইলেকট্রনিক্স টাইম) সেকেন্ড সময় নিয়ে দ্রæততম কিশোরের খেতাব জিতে নেয় খুলনার সামিউল ইসলাম।

[৪] ফুটবল কিংবা অ্যাথলেট দুটোতেই সামিউলের মুল শক্তি তার দুটো পা। যা দিয়েই নিজেকে এগিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় ভেঙে গেছে সামিউলের একটি পা। তাই তার স্বপ্নও প্রায় এখন ভেঙে যাওয়ার পথে।

[৫] আর দশটা পরিবারের মতো স্বাভাবিক জীবন সামিউলের নেই। পরিবারে আর্থিক অসচ্ছলতার কারণে বড় স্বপ্ন থাকলেও এপাড়া-ওপাড়ায় গিয়ে খ্যাপ খেলে সামিউল ইসলাম। যা রোজগার হয় সবই তুলে দিতেন বাবার হাতে। করোনার কারণে খেলা বন্ধ থাকায় বিপদে পড়তে হয় তাকে।

[৬] এমন সময় তার পরিবারের এক মাসের খরচ দিয়েছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু এরপর আবারো জীবিকান তাগিদে খেলতে শুরু করতে হয় তাকে। খ্যাপ খেলতে গিয়ে এবার দুর্ঘটনার স্বীকার হয়েছেন তিনি।

[৭] তবে সামিউল জানান, আমি এখনই ভেঙে পড়বো না। সবার সহায়তা পেলে পায়ের অপারেশন করে আবারো মাঠে ফিরবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়