শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ০১:২৫ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বুধবার থেকে কেউ গণপরিবহনে বর্ধিত ভাড়া দেবেন না: ইসলামী যুব আন্দোলন

সুজিৎ নন্দী : [২] ইসলামী যুব আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, করোনার মধ্যে যখন মানুষের পেটে ভাত নেই, পকেটে টাকা নেই তখন খোঁড়া অজুহাতে গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছে। যা এখনও চলছে। কোভিড-১৯ আপডেট দেয়াও সরকার বন্ধ করেছে। তাহলে ভাড়া কেন বর্ধিত থাকবে।

[৩] বক্তারা বলেন, কাল থেকে প্রত্যেকটি গণপরিবহনে পরীক্ষা করা হবে। যদি বর্ধিত ভাড়া নেয়া হয়, তাহলে সাধারণ জনগণের পক্ষ থেকে যা করা দরকার তাই করতে বাধ্য হবে।

[৪] ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটি মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘গণপরিবহনের ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহার দাবি’তে আয়োজিত মানববন্ধনে বক্তারা একথা বলেন।

[৫] মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক মানছুর আহমাদ সাকী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নূর-উন-নবী, দফতর সম্পাদক মূহাম্মাদ মাহবুব আলম, প্রচার সম্পাদক মুহাম্মাদ ইলিয়াস হাসান, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ মাওলানা জহিরুল ইসলামসহ নগর নেতারা। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়