শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ১০:৫২ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নতুন মৌসুম নিয়ে বাফুফে-ক্লাব আলোচনা বৃহস্পতিবার

রাহুল রাজ: [২] নতুন ফুটবল মৌসুম নিয়ে নড়েচড়ে বসেছে বাফুফের প্রফেশনাল লিগ কমিটি। বাফুফের সর্বশেষ নির্বাহী কমিটির সভায় সেপ্টেম্বরে দলবদল কার্যক্রম শুরু করা যায় কি না সে বিষয়ে ক্লাবগুলো ও ফুটবলারদের সঙ্গে আলোচনা করতে লিগ কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছিল।

[৩] বাফুফে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে মাসব্যাপী দলবদল কার্যক্রম শুরু করতে চায়। এখন বিষয়টি নির্ভর করছে ক্লাবগুলোর ওপর। নির্বাহী কমিটি থেকে নির্দেশনা পাওয়ার পর ক্লাব ও ফুটবলারদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে প্রফেশনাল লিগ কমিটি।

[৪] তার অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ১২টায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৩ ক্লাবের সঙ্গে নতুন মৌসুমের দলবদল ও খেলা শুরুর বিষয়ে অনলাইন প্লাটফর্মে আলোচনা করবে কমিটি। পরের সপ্তাহে যেকোনো দিন লিগ কমিটি আলোচনা করবে ফুটবলারদের সঙ্গে।

[৫] সর্বশেষ মৌসুম মাঝপথে পরিত্যক্ত হওয়ায় বাফুফে নতুন মৌসুম একটু আগেই শুরু করতে চায়। পরিত্যক্ত মৌসুমের কিছু অমীমাংসিত বিষয় রয়ে গেছে। অনেক ফুটবলার ক্লাব থেকে অগ্রিম পারিশ্রমিক নিয়েছেন। অনেক ফুটবলারের আছে পাওনা। ক্লাব ও ফুটবলারদের এই দেনা-পাওনার বিষয়টি মিটমাট করতেই দুই পক্ষের সঙ্গে বসতে হচ্ছে বাফুফেকে।

[৬] বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ জানান, বৃহস্পতিবার ক্লাবগুলোর সঙ্গে আলোচনার পরই খেলোয়াড়দের সঙ্গে আলোচনার দিনক্ষণ নির্ধারণ করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়