শিরোনাম
◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম' ◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ০৩:৫০ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ০৩:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহের ফুলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে শিশুসহ নিহত ৮

আব্দুল্লাহ আল আমীন: [২] সড়ক পথে আত্মীয়ের জানাযায় শরিক হতে ময়মনসিংহের ফুলপুরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে নারী-শিশুসহ আট স্বজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একই পরিবারেরই তিন সদস্য।

[৩] নিহতরা হলেন- জেলার গফরগাঁও উপজেলার বাতুরী মশাখালী এলাকার শামসুল হক (৬৫), তারাকান্দা উপজেলার দাদরা এলাকার নবী হোসেন (৩০), ভালুকার বাকশীবাড়ি বিরুনিয়া এলাকার মিলুয়ারা বেগম (৫৫), গফরগাঁওয়ের শেখ বাজার এলাকার রিপা খাতুন (৩০), একই এলাকার রেজিয়া খাতুন (৫৩), পাগলার মশাখালি এলাকার পারুল আক্তার (৫০), ভালুকার বাকশীবাড়ি বিরুনিয়া এলাকার বেগম (৩০) ও তার মেয়ে বুলবুলি আক্তার (৭)।

[৪] মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার বাশাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

[৫] ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, আত্মীয়ের জানাজায় অংশ নেওয়ার জন্য সকালে ময়মনসিংহের ভালুকা থেকে একটি মাইক্রোবাসে করে ১৪ জন শেরপুরের নালিতাবড়ি উপজেলায় যাচ্ছিলেন। পথে ফুলপুরের বাশাটি এলাকায় আসলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এসময় এক শিশু ও চার নারীসহ আটজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ