শিরোনাম
◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় ◈ সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল ◈ যমুনা ঘিরে আন্দোলন, রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ০৩:৪৩ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ০৩:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এখন ভারতে খেলতে গেলে পাক ক্রিকেটারদের হেলমেট পরে ফিল্ডিং করতে হবে: ইমরান খান

এল আর বাদল : [২] বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তান সিরিজের প্রসঙ্গ কার্যত উড়িয়ে দিচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এর জন্য ভারতের আচরণকেই দায়ী করছেন তিনি। তার কথায়, বর্তমান পরিস্থিতিতে ভারত-পাকিস্তান সিরিজ হলে তা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

[৩] পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক তথা দেশের প্রধানমন্ত্রী ইমরান খানের মতে, বর্তমান পরিস্থিতিতে কেবল আইসিসি এবং এসিসির আয়োজিত টুর্নামেন্টে দুই দেশ মুখোমুখি হতে পারে। বর্তমানে ভারত-পাক সিরিজ আয়োজন করা যাবে কিনা? এই প্রশ্নের উত্তরে ইমরান বলেন, এখন পাকিস্তান ও ভারতের মধ্যে কোন সিরিজ অনুষ্ঠিত হতে গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বিশেষ করে মাঠে পাকিস্তানের ফিল্ডারদের সুরক্ষার জন্য হেলমেট পরতে হতে পারে।

[৪] ১৯৮৭ সালে পাকিস্তানের ভারত সফরের স্মৃতিচারণ করে ইমরান খান বলেন, ওই সফরে পাকিস্তান ক্রিকেটারদের উদ্দেশে ঢিল ছোড়া হয়েছিল স্টেডিয়াম থেকে। আর সেই জন্যই বাউন্ডারিতে ফিল্ডিং করা ক্রিকেটারদের হেলমেট পরিয়ে দিয়েছিলাম। ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে শেষ দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ হয়েছিল ২০১২-১৩ সালে। সেই সময় ভারত সফরে এসে তিনটি ওয়ান ডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল পাকিস্তান ক্রিকেট দল। - জি নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়