শিরোনাম
◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ০৩:১১ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 গত এক সপ্তাহে বিশ্বে কোভিড শনাক্ত রোগীর  রেকর্ড 

ডেস্ক রিপোর্ট : বিশ্বব্যাপী করোনা রোগী শনাক্তের সাপ্তাহিক হিসাবে ফের রেকর্ড হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, গত সপ্তাহে ১৮ লাখ ২৫ হাজার ৬২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর আগে সর্বোচ্চ রোগী শনাক্ত হয় জুলাইয়ের ২৭ তারিখ থেকে ২ আগস্ট পর্যন্ত, ১৮ লাখ ১০ হাজার ২৩ জন। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী রিয়েল টাইমে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২০ লাখ ৪১ হাজার ৬৪৮ জন।

নতুন এই রোগটি থেকে সুস্থ হয়েছেন ১ কোটি ৪৭ লাখ ৮৩ হাজার ৮৪৬ জন। বিপরীতে মারা গেছেন ৭ লাখ ৭৭ হাজার ২০১ জন।আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৫৬ লাখ ১২ হাজার ২৭ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৭৩ হাজার ৭১৬ জন।সুস্থ ২৯ লাখ ৭৩ হাজার ৫৮৭ জন। ব্রাজিলে ১ লাখ ৮ হাজার ৬৫৪ জনের প্রাণ গেছে কভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৩৩ লাখ ৬৩ হাজার ২৩৫ জন। সুস্থ ২৪ লাখ ৭৮ হাজার ৪৯৪ জন।

২১০ মিলিয়ন মানুষের দেশটিতে মে মাসের শেষ দিক থেকে গড়ে প্রতিদিন প্রায় ১ হাজার মানুষের মৃত্যু হয়েছে।তিন নম্বরে থাকা ভারতে প্রায় প্রতিদিন রোগী বাড়ছে। দেশটিতে মোট ২৭ লাখ ১ হাজার ৬০৪ জন কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু ৫১ হাজার ৯২৫ জনের।

করোনা ‘প্রতিরোধী’ ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেয়া রাশিয়ায় এখন পর্যন্ত ৯ লাখ ২৭ হাজার ৭৪৫ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৫ হাজার ৭৪০ জন।

পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকায় ৫ লাখ ৮৯ হাজার ৮৮৬ জন শনাক্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন ১১ হাজার ৯৮২ জন। মেক্সিকোয় শনাক্ত রোগী ৫ লাখ ২৫ হাজার হলেও মৃত্যুতে অনেক উপরে দেশটি। এখন পর্যন্ত ৫৭ হাজার ২৩ জন মারা গেছেন সেখানে।

সূত্র : দেশ রূপান্তর

  • সর্বশেষ