শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ১১:১৮ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ আদনান ফাহাদ: পুলিশ যদি ঘুষ খায়, পুলিশের কাছ থেকে ঘুষ খায় কে কে?

শেখ আদনান ফাহাদ: ফেসবুক, ইউটিউব, পত্রিকা, টেলিভিশন খুললেই পুলিশ নিয়ে নানা নেতিবাচক সংবাদ। সমাজে কি পুলিশই শুধু এমন? আর পুলিশের সবাই কি খারাপ? কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, ইঞ্জিনিয়ার, শিল্পী, সাহিত্যিক, বিসিএস ক্যাডার কোথায় নেই খারাপ মানুষ? মুখোশ পরিহিত কতো সুশীল সমাজে বড় বড় কথা বলে, সে তো এক সাহেদকাণ্ডেই বেরিয়ে এসেছে।

পুলিশ যদি ঘুষ খায়, পুলিশের কাছ থেকে ঘুষ খায় কে কে? মেজর সিনহা হত্যাকাণ্ডের কঠিন বিচার যদি না হয়, তাহলে সব কিছুর উপর থেকে আমারও বিশ্বাস উঠে যাবে। কিন্তু আমি তো বিশ্বাস করি বিচার হবে। কিন্তু বিচার সম্পন্ন হওয়ার আগে পুরো পুলিশ বাহিনীকে কলঙ্ক দেয়ার চেষ্টা অন্য কিছুর ইঙ্গিত বহন করে। পাবলিক মনে হয় বুঝতে পারছে না, রাষ্ট্রীয় সংকট কতখানি গভীর হতে পারে। কিন্তু গণমাধ্যম কি দায়িত্বশীল ভূমিকা পালন করছে? যথাযথ ও দায়িত্বশীল? ওসিরা যদি মুখ খুলতে শুরু করেন, তাহলে কি একজন সাংবাদিকেরও মান ইজ্জত যাবে না? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়