শিরোনাম
◈ রাস্তায় কোরবানির পশুর বর্জ্য থাকায় দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী, নইলে ‘ব্যবস্থা’ ◈ নদী বাঁচাতে শত শত বাঁধ ভাঙছে ইউরোপ, ফিরছে স্যামন মাছ ও জীববৈচিত্র্য ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বক্তব্যের ভুল উপস্থাপন প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ◈ বাংলাদেশের জেএফ-১৭ পরিকল্পনায় নড়েচড়ে বসেছে ভারত, বাড়ছে পূর্ব সীমান্তের কৌশলগত উদ্বেগ ◈ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৩২ ◈ কুরবানির বর্জ্য অপসারণ দেখতে রাজধানীর সড়কে নিজেই গাড়ি চালিয়ে ঘুরছেন প্রধানমন্ত্রী ◈ পাকিস্তান-চীন ঘনিষ্ঠতায় নতুন ভারসাম্যের পথে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত ◈ নেপাল হয়ে কৈলাস যাত্রায় ভারতীয় তীর্থযাত্রী সীমিত করল চীন, পর্যটক বাড়ার আশা অপারেটরদের ◈ এক‌টি চু‌ক্তি‌তে যুক্তরাষ্ট্র ও ইরান সম্মত হ‌লেও বাকি ট্রাম্পের অনুমোদন

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ১১:০৮ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হার্ড ইমিউনিটি লাভের আশায় সংক্রমণ ছড়াতে দিলে মৃত্যুর সংখ্যা ভয়াবহ হারে বাড়বে: ড. ফাউচির সতর্কবাণী

লিহান লিমা: [২] যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ অধিদপ্তর (সিডিসি) বলেছে, ৫ সেপ্টেম্বরের পূর্বেই দেশটিতে প্রায় ১ লাখ ৮৯ হাজার কোভিডে প্রাণ হারাতে পারেন। ১৭ আগস্ট পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন ১ লাখ ৭০ হাজার এবং আক্রান্ত হয়েছেন ৫৪ লাখ। সিএনএন

[৩] যুক্তরাষ্ট্রের মহামারী বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি সতর্ক করে বলেছেন, যদি মার্কিন কর্তৃপক হার্ড ইমিউনিটি লাভের আশা করে সংক্রমণ ছড়াতে দেয় তবে মৃত্যুর সংখ্যা ভয়াবহ হারে বাড়বে, সেই সঙ্গে বাড়বে কোভিডে আশঙ্কাজনক অবস্থায় পড়া রোগীর সংখ্যা।

[৪] ভারতে সোমবার একদিনে ৫৭ হাজার ৯৮১ জনের কোভিড শনাক্ত হয়েছেন। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ৫০ হাজার। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর করোনা সংক্রমণে সর্বোচ্চ দেশ ভারতে মৃতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ৯২১ জনে দাঁড়িয়েছে। আল জাজিরা

[৫] দ্বিতীয় দফায় সংক্রমণ শুরু হওয়ায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্দা আর্ডের্ন ৪ সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত করেছেন।

[৬] দ্বিতীয় দফার সংক্রমণে দক্ষিণ কোরিয়ার একটি চার্চে এক সঙ্গে ৩১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

[৭] মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত হয়ে আধুনিক ইতিহাসের সর্বনিম্ন জিডিপি হার রেকর্ড করেছে জাপান। গত দুই দশকের ইতিহাসে সবচেয়ে খারাপ অর্থনৈতিক পরিস্থিতি পার করেছে থাইল্যান্ড। দ্য গার্ডিয়ান

[৮] বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৮ লাখের বেশি। সুস্থ হয়েছেন ১ কোটি ৪৫ লাখ। মারা গিয়েছেন ৭ লাখ ৭৩ হাজারের বেশি। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়