শিরোনাম
◈ এক্সিমের পর সোশ্যাল ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক ◈ প্রধানমন্ত্রীকে চিঠি লিখে স্বপ্নপূরণ অনুশ্রীর ◈ মার্কিন বাজারে চীন-ভারতের চেয়ে কম ক্ষতির মুখে বাংলাদেশ ◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর ◈ প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত: আইনি জটিলতায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ প্রযোজকরা

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ০২:০৯ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পোশাক শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় তহবিল গঠন করেছে ব্রিটেন

কূটনৈতিক প্রতিবেদক : [২] কোভিড-১৯ পরিস্থিতিতে ব্রিটেন শুক্রবার ৬ দশমিক ৮৫ মিলিয়ন পাউন্ডের তহবিল গঠন করেছে। আশা করা হচ্ছে, বাংলাদেশের ৩ লাখ দরিদ্র মানুষ এর সুবিধা পাবে।

[৩] বাংলাদেশের তৈরি পোশাক খাতে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত তথ্যপ্রাপ্তিতে এ অর্থ ব্যয় করা হবে।

[৪] বাংলাদেশ ছাড়াও এ তহবিল থেকে সহায়তা পাবে মিয়ানমার, কেনিয়া, উগান্ডা, ইথিওপিয়া, তানজানিয়া, রুয়ান্ডা ও ঘানা।

[৫] ঢাকায় দেশটির দূতাবাস থেকে পাঠানো বার্তায় বলা হয়, তহবিলের মাধ্যমে মার্কস অ্যান্ড স্পেন্সার, টেকসো, সেইন্সবুরিস, মরিসন্স, ওয়েটরোজের মতো যুক্তরাজ্যের বড় ব্যবসা প্রতিষ্ঠানের সাপ্লাই চেইনে থাকা উন্নয়নশীল দেশের শ্রমিকদের সহায়তা করা হবে।

[৬] মার্কস অ্যান্ড স্পেন্সারের নিজস্ব ব্রান্ডের তৈরি পোশাক উৎপাদনে কর্মরত ৮০ হাজার শ্রমিকের স্বাস্থ্যসেবা উন্নয়নে একসঙ্গে কাজ করবে মার্কস অ্যান্ড স্পেন্সার ও কেয়ার।

[৭] এ কর্মসূচি কমিউনিটি স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং শ্রমিকদের নিজেদের ও তাদের পরিবারকে সুরক্ষিত রাখতে সহায়তা করবে।

[৮] যুক্তরাজ্যের আন্তর্জাতিক বিষয়ক উন্নয়ন সম্পাদক অ্যানি-মেরি ট্র্যাভেলিয়ান বলেন, ব্রিটেনের লোকেরা বিশ্বব্যাপী উৎপাদিত সাশ্রয়ী মূল্যের এবং উচ্চমানের পণ্য ক্রয় চালিয়ে যেতে পারে, তা আমরা নিশ্চিত করতে চাই। এই তহবিল যুক্তরাজ্যের ভোক্তাদের জন্য অত্যাবশ্যক সরবরাহ চেইনগুলোকে শক্তিশালী করবে এবং উন্নয়নশীল দেশগুলোর শ্রমিকদের সহায়তা করবে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়