শিরোনাম
◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ১২:৪৯ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিখোঁজ তিন পর্যটকের মরদেহ উদ্ধার

অহিদ মুকুল  : [২] নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজার সংলগ্ন ছোট ফেনী নদীতে নিখোঁজ হওয়া তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে তিন জনেরই মরদেহ উদ্ধার করলো ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

[৩] রোববার (১৬ আগস্ট) সকাল ৭টার দিকে ঘটনার ২২ ঘণ্টা পরে ওমান প্রবাসী মো. আনোয়ার হোসেনের এবং দুপুর ১২টায় বসুরহাট বাজারের ব্যবসায়ী মেহেদী হাসানের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

[৪] আনোয়ার হোসেন (৩৬) ফেনী জেলার দাগনভূঁঞা উপজেলার ৫ নম্বর ইয়াকুবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দেবরামপুর গ্রামের মো. সাহাব উদ্দিনের ছেলে ও মেহেদী হাসান (২০) একই গ্রামের বাসিন্দা এবং বসুরহাট বাজারের ব্যবসায়ী।

[৫] এর আগে ঘটনার পর শনিবার সন্ধ্যার দিকে নজরুল ইসলাম স্বপন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত স্বপন ফেনী জেলার দাগনভূঁঞা উপজেলার ৫ নম্বর ইয়াকুবপুর ইউনিয়নের দেবরামপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

[৬] কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল হক মীর ও কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামিন মিয়া জানান, নিখোঁজ তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

[৭] প্রসঙ্গত, শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজারের পশ্চিম অংশে ছোট ফেনী নদীর মিষ্টি পানিতে মাছ ধরতে গিয়ে তিন পর্যটক নিখোঁজ হন। মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন জানান, ২৩ জন পর্যটক শনিবার সকালে বেড়াতে মুছাপুর ক্লোজারে আসেন। পরে তাদের মধ্যে থেকে ৭ জন শখ করে ঝাঁকি জাল দিয়ে ছোট ফেনী নদীর মিষ্টি পানির অংশে মাছ ধরতে নামেন। একপর্যায়ে হঠাৎ জোয়ারের পানিতে তিন জন তলিয়ে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়