শিরোনাম
◈ ভারতে ভ্রমণে যাত্রীদের জন্য নতুন নির্দেশনা ◈ আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ◈ শিক্ষকতা থেকে রাষ্ট্রপতি পদে, মির্জা ফখরুলের বর্ণিল রাজনৈতিক যাত্রা ◈ এনআইডির জন্মতারিখ সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা ◈ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছরের কারাদণ্ড ◈ রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা ◈ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে বড় রদবদল, এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী ◈ সরকার ও দল থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত ও ৭০ অনুচ্ছেদের বৈধতা চেয়ে হাইকোর্টে রিট

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ১২:৩৬ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর সেতুর টোল আদায়ের সিদ্ধান্ত বাতিলের দাবি

এএইচ রাফি : [২] ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর সেতুর টোল আদায়ের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ্ওই সংবাদ সম্মেলনে দাবি বাস্তবায়ন নাহলে আন্দোলনের হুমকি দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে রোববার বেলা ১১টায় জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

[৩] ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হানিফ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, মহামারি করোনাভাইরাসের কারণে গত চার মাস ধরে পরিবহন ব্যবসায়ী ও শ্রমিকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এরই মধ্যে গত ২৯ জুলাই শাহবাজপুর এলাকায় নবনির্মত সেতুতে যানবাহন পারাপারে টোল আদায়ের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের এ সিদ্ধান্ত লোকাল বাস মালিকদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াবে।

[৪] তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার উত্তরাঞ্চলের যাত্রীদের সুবিধার্থে ২৩৬টি লোকাল বাসের মধ্যে মেড্ডা-সাতবর্গ ও কাউতলি-সাতবর্গ রুটে ৫২টি গাড়ি প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলাচল করে। এ দুই রুটে বাসগুলো দিনে ছয়-সাতবার শাহবাজপুর সেতু দিয়ে যাতায়াত করে। এমনিতেই পরিবহন ব্যবসায়ীরা লোকসানে আছেন, এখন যদি সেতুর টোল দিতে হয় তাহলে ব্যবসায়ীরা পরিবহন ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নেবে। এতে করে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়বে।

[৫] সংবাদ সম্মেলনে টোল আদায়ের সিদ্ধান্ত বাতিল না করলে পূর্বাঞ্চলের সব জেলায় পরিবহন সংশ্লিষ্টদের নিয়ে পরিবহন ধর্মঘট ডাকার হুঁশিয়ারী দেয়া হয়। যদি টোল আদায় করতেই হয়, তাহলে ব্রাহ্মণবাড়িয়ার লোকাল বাসগুলোকে টোলমুক্ত সুবিধা দেওয়ার দাবি জানান পরিবহন ব্যবসায়ীরা। এছাড়া সংবাদ সম্মেলনে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধেরও দাবি জানান পরিবহন ব্যবসায়ীরা

[৬] সংবাদ সম্মেলনে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন জমশেদ, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জেলা লোকাল বাস পরিচালনা কমিটির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক নিয়ামত খান, শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. সেলিম ও সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়