শিরোনাম
◈ তারেক রহমানের আগমন ঘিরে বরিশালে নেতাকর্মীদের ঢল, বেলস পার্ক মাঠে সাজ সাজ রব ◈ আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান ◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০, ১১:৩১ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২০, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিল্লিতে মানি লন্ডারিংয়ের অভিযোগে চীনা নাগরিক আটক, সন্ধান করছিলো দালাই লামার

আসিফুজ্জামান পৃথিল : [২] ভারতের আয়কর বিভাগ বলছে, আটক ব্যাক্তি তিব্বতি আধ্যাত্মিক গুরু দালাই লামার সন্ধানে দিল্লির বেশ কিছু সাধুকে ঘুষ দিচ্ছিলেন। জানা গেছে এই ব্যক্তি বেশ ক’জনকে ২ থেকে ৩ লাখ রুপি করে দিয়েছিলেন। তিনি দিল্লির মঞ্জু কাট টিলা এলাকায় বাস করতেন। এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস

[৩] ভারতে লুয়ো সেং নকল নাম চার্লি পেং ব্যবহার করছিলেন। যাদের তিনি অর্থ দিচ্ছিলেন বর্তমানে তাদের অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। পুলিশের অভিযোগ এই ব্যক্তি ২০১৮ সাল থেকে ভারতে গুপ্তচরবৃত্তি করছিলো।

[৪] তদন্তে জানা গেছে সেং ২০১৪ সালে নেপাল সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করে। এরপর সে মিজোরামের এক নারীকে বিয়ে করে ও মনিপুর থেকে ইস্যু করা নকল পাসপোর্ট দিয়ে ভারতীয় পরিচয় তৈরি করে। এছাড়াও তার ভিন্ন নামে আধার কার্ড ও প্যান নম্বর রয়েছে।

[৫] দিল্লি পুলিশের ধারণা, এই ব্যক্তি ধর্মশালায় অবস্থান নেয়া দালাইলামা সম্পর্কে তথ্য পাচার করছিলো। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়