শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০, ০৬:৩০ সকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২০, ০৬:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপারবুক হাইকোর্টে, প্রস্তুত শুনানির জন্য

নূর মোহাম্মদ : [২] রোববার বিজি প্রেস থেকে এ মামলার পেপারবুক সুপ্রিম কোর্টে পৌঁছায় বলে জানিয়েছেন স্পেশাল অফিসার সাইফুর রহমান। এখন নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতি বিষয়টি শুনানির জন্য হাইকোর্টের একটি বেঞ্চকে দায়িত্ব দিবেন। এর আগে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, পেপারবুক তৈরির কাজ শেষ হওয়ার পর রাষ্ট্রপক্ষ থেকে দ্রুত শুনানির ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।

[৩] ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা হয়। এতে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২২ জন মারা যান। আহত হন কয়েক’শ। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাগ্যক্রমে সে সময় বেঁচে যান। তবে তার কান ক্ষতিগ্রস্ত হয়।

[৪] ঘটনার ১৪ বছর পর ২০১৮ সালের ১০ অক্টোবর বহুল প্রত্যাশিত রায় দেন ঢাকার বিচারিক আদালত। রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, হারিছ চৌধুরী, সাবেক সংসদ সদস্য কায়কোবাদসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

[৫] এছাড়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। গত বছরের ১৩ জানুয়ারি দুই মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিরে ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। সম্পাদনা : রায়হান রাজীব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়