শিরোনাম
◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ নানামুখী অপরাধের হটস্পট হয়ে উঠেছে রাজধানীর মোহাম্মদপুর এলাকা! ◈ সপ্তাহে ২ দিন হাইকোর্টে বিচারকাজ হবে ভার্চুয়ালি ◈ রুমিন ফারহানার বক্তব্যের সময় অশালীন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার নিন্দা (ভিডিও)

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০, ১২:৫১ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২০, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুর্তজা বশীর-এর মৃত্যুতে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর শোক

শাহীন খন্দকার : [২] স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জি এম কাদের এমপি। আজ শনিবার এক শোক বার্তায় প্রয়াত মুর্তজা বশীর-এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

[৩] শোক বার্তায় তিনি বলেন, উপমহাদেশের প্রখ্যাত ভাষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ-এর সন্তান মুর্তজা বশীর ছিলেন অসাধারণ গুণের অধিকারী। একজন আদর্শ শিক্ষক হিসেবেও সফল হয়েছেন বিখ্যাত এই চিত্রশিল্পী। ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে মুর্তজা বশীর-এর অবদান স্মরণীয় হয়ে থাকবে। সৃজনশীল কাজে অনুপ্রেরণা হয়ে থাকবেন মুর্তজা বশীর।

[৪] এই দেশবরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর-এর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়