শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০, ০৮:৫২ সকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২০, ০৮:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৮০০ টন গমসহ ডুবলো জাহাজ, নাবিকদের খোঁজ নেই

ডেস্ক রিপোর্ট : বৈরী আবহাওয়ায় উত্তাল সাগরে ১ হাজার ৮০০ টন গম বোঝাই 'এমভি আখতার বানু' নামের একটি জাহাজ ডুবে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জাহাজটির ১৩ জন নাবিকেরও খোঁজ মেলেনি।

শনিবার (১৫ আগস্ট) সকাল আটটার দিকে হাতিয়ার ভাসানচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ থেকে আমদানি করা গম খালাস করে নারায়ণগঞ্জ যাচ্ছিলো।

জাহাজটির কার্গো এজেন্ট লিটমন্ড শিপিংয়ের অপারেশন ম্যানেজার জাহিদ হোসেন জানান, ডুবে যাওয়া জাহাজটিতে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আবুুল খায়ের গ্রুপের আনুমানিক ১ হাজার ৮০০ টন গম ছিল। রাত পর্যন্ত জাহাজটির নাবিকদের কোনো খোঁজ মেলেনি।

তিনি জানান, জাহাজটির স্থানীয় এজেন্ট মাঝিরঘাটের শাহ আমানত শিপিং দুর্ঘটনার খবর পেয়ে দুইটি লাইটার পাঠিয়েছিলো নাবিকদের উদ্ধারের জন্য। কিন্তু কাউকে পাওয়া যায়নি।

বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি ও নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. নবী আলম বলেন, নিখোঁজ নাবিকদের উদ্ধারে কোস্ট গার্ডকে সহায়তার জন্য আহ্বান জানিয়েছি।বাংলানিউজ

 

  • সর্বশেষ