শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০, ০৮:১৪ সকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২০, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাস্কের ব্যবসায় নামলেন সালমান খান

ডেস্ক রিপোর্ট :বলিউড সুলতান সালমান খানের ভক্ত-অনুরাগী রয়েছে সারাবিশ্বের নানা প্রান্তে। করোনাভাইরাস মহামারীতে বিশ্বব্যাপী চাঙ্গা হয়ে উঠেছে মাস্কের ব্যবসা। এবার বলিউড সুলতান সালমান খানের ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান’ শুরু করেছে এই ব্যবসা। সালমান খান নিজেই এমনটি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন।

সম্প্রতি নিজের প্রতিষ্ঠানের তৈরি মাস্ক মুখে দিয়ে টুইটারে একটি ছবি শেয়ার করেছেন সালমান খান। সেখানে তিনি ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, 'বিয়িং হিউম্যান ক্লথিং' সবার জন্য নিয়ে এলো ফেস মাস্ক। এবার একটাই কাজ এটা নিজে ব্যবহার করুন এবং অন্যকে উপহার দিন। একটি মাস্ক কিনলে সঙ্গে আরেকটি বিনামূল্যে দেওয়া হবে, যেটি অন্য কাউকে দিতে পারবেন। পরিচিত বা অপরিচিত কারো সঙ্গে বাইরে বের হলেই মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন।

সালমানের খানের মাস্কের ব্যবসায় নাম ভালো চোখে দেখছেন না অনেকেই। তার এই পোস্টের পরে এটি নিয়ে ট্রলের হিড়িক পড়ে গেছে। একজন জোর সমালোচনা করে লিখেছেন, ১০ টাকার সাহায্য করে ১০০০ টাকা দিয়ে প্রচারণা চালান আপনি। নিজের অপকর্ম ঢাকতে সোশ্যাল মিডিয়া, নিউজ পেপার, মিডিয়াসহ নানা মাধ্যমে এর প্রচার চালানো হবে। আগেও এমন কাজই করেছেন। গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যা, হরিণ শিকার কিছুই বাদ দেননি। বিডি প্রতিদিন

  • সর্বশেষ