শিরোনাম
◈ প্রোটিয়াদের কাছে বিধ্বস্ত, এখন সমীকরণের জালে ভারত ◈ শিক্ষকের আচরণ পাচ্ছি না, আপনারা জাতিকে কী দেবেন: শিক্ষামন্ত্রীর এক প্রশ্নে নাজেহাল শিক্ষক নেতারা! (ভিডিও) ◈ ৩০ বিলিয়ন ডলার ঋণ শোধে বড় চ্যালেঞ্জে সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে আলোচনায় যারা ◈ সংরক্ষিত আসনে সংসদে যেতে চান রাজপথে দীর্ঘ আন্দোলন ওটকশোর বিএনপি নেত্রীরা ◈ নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে : মির্জা ফখরুল (ভিডিও) ◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০, ১২:২৬ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২০, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বন্দুকধারীদের গুলিতে মিয়ানমারের রাখাইন রাজ্যের পুলিশ প্রধান নিহত

জেরিন আহমেদ: [২] দেশটির পুলিশবাহিনীর এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়েছে বলে মিয়ানমার টাইমসে খবর। রাখাইনের কায়াকতাও শহরে গত বুধবার রাতে প্রদেশটির পুলিশ প্রধান ক্যাপ্টেন তুন নাইং উ’র মৃত্যু হয় বলে খবরে বলা হয়েছে। এ সময় উ’র সঙ্গে ছিলেন তার সহযোগী সাব-ইন্সপেক্টর। সূত্র: টুডে নিউজ, জি নিউজ

[৩] জানা যায়, পুলিশ স্টেশনের কাছেই একটি শপিং মল থেকে কেনাকাটা করে ফিরতেই তাদের ওপর গুলি চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। তাদের মধ্যে একজন ক্যাপ্টেন তুন নাইং উ’র মাথায় গুলি করেন। সাব-ইন্সপেক্টর অং মায়ো তুন বন্দুকধারীদের সঙ্গে ধস্তাধস্তি করেও কাউকে আটক করতে পারেননি। দুটি মোটরসাইকেলে করে পালিয়ে যায় চার বন্দুকধারী।

[৪] এই হামলার মোটিভ এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে একটি সূত্র জানিয়েছে, সন্ত্রাসবাদবিরোধী আইনের আওতায় ঘটনাটির তদন্ত চলছে।

[৫] তবে সন্ত্রাসবাদী গ্রুপ আরাকান আর্মি এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত বছর থেকে এখন পর্যন্ত তাদের আক্রমণে অন্তত ২৪ জনের বেশি পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।

[৬] গত ২৩ মার্চ আরাকান আর্মিকে একটি সন্ত্রাসবাদী গ্রুপ হিসেবে তালিকাভুক্ত করে মিয়ানমার সরকার। তাদের বিরুদ্ধে অভিযোগ, নিরীহ অস্ত্রহীন সাধারণ নাগরিকদের হত্যা ও অপহরণ করে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়