শিরোনাম
◈ টাকার বিনিময়ে কলরেকর্ড, লোকেশন ও এনআইডি তথ্য বিক্রি: ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান! ◈ উয়েফা নেশন্স লিগে  স্পেন ও ইংল্যান্ডের জয় ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি, শুরু কবে জেনে নিন বিস্তারিত ◈ সম্প্রচারস্বত্ব থে‌কে ভারত এক ম্যাচে পায় ৬৮ কোটি টাকা, পাকিস্তানের এক কোটিরও কম  ◈ অপহরণের পর বিক্রি করতে ব্যর্থ, যেভাবে শিশু বায়জিদকে উদ্ধার করা হলো ◈ অজুহাত দেখিয়ে বাংলাদেশ দল ছে‌ড়ে চ‌লে যাওয়া শন টেইট এখন পাকিস্তানের কোচ  ◈ জল্পনার অবসান, দিল্লির কোচ সৌরভ গাঙ্গু‌লি ◈ ইউরোপের স্বপ্নে দালালের ফাঁদ, ঋণ-প্রতারণায় বিপর্যস্ত বাংলাদেশিরা ◈ ফের লঘুচাপের আভাস, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২০, ০২:৫৫ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২০, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৫ আগস্টের আগে বঙ্গবন্ধুকে তিনবার হত্যার চেষ্টা করা হয়

দেবদুলাল মুন্না : [২] এ তথ্যগুলো মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন নথি, উইকিলিকস ও ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ ভাষ্যমতে জানা যায়।

[৩] ১৯৭৫ সালের ২১শে মে, বাসায় ফেরার পথে গ্রেনেড হামলার শিকার হন বঙ্গবন্ধু। হামলায় তিনি প্রাণে বেঁচে গেলেও আহত হন তার দুই সঙ্গী। সরকারের কড়া নির্দেশনার কারনে কোন খবর প্রকাশিত হয়নি। মার্কিন রাষ্ট্রদূত ডেভিড বোস্টার ২৩শে মে এ সম্পর্কে ওয়াশিংটনে একটি তারবার্তা পাঠান। বোস্টার হামলাকারীদের পরিচয় ও হামলার স্থান সম্পর্কে কিছু জানাতে পারেননি। বিষয়টি প্রথম পত্রিকায় প্রকাশিত হয় ২০১৩ সালের ১৩ই এপ্রিল, ভারতের দ্য হিন্দু পত্রিকায় এবং বাংলাদেশের ডেইলি স্টার পত্রিকায়।

[৪] চীনের সেসময় প্রধানমন্ত্রী ছিলেন চৌ এন লাই (যিনি ১৯৪৯ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত)। উইকিলিকস জানায়, ৭৪ সালের জানুয়ারিতে চীনা গোয়েন্দা সংস্থার ৬ সদস্য বাংলাদেশে আসেন। তাদের আগে থেকে বাংলাদেশে মুজিববিরোধী শক্তির সঙ্গে যোগাযোগ ছিল। আরমানিটোলায় এক সামরিক কর্মকর্তার বাসায় তারা উঠেন। ২২ জানুয়ারি বিকালে শেখ মুজিব ধানমন্ডি ফেরার পথে কাকরাইল মোড়ে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। তখন তিন পথচারি মারা গেলেও বেঁচে যান বঙ্গবন্ধু।

[৫] চট্টগ্রামের বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র ৭৫সালের ১৪ জুন বঙ্গবন্ধু উদ্বোধন করতে যান। যে মঞ্চের পাটাতনে দাঁড়িয়ে সুইচ টিপে উদ্বোধনের কথা ছিল তার নিচেই পুুঁতে রাখা হয়েছিল টাইমবোমাটি। বঙ্গবন্ধু বেতবুনিয়া পৌঁছানোর আগেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেটিকে শনাক্ত ও নিষ্ক্রিয় করতে সক্ষম হন। এ তথ্য ‘র’ এর সূত্রের বরাতে ছেঁপেছিল কোলকাতার যুগান্তর পত্রিকা।

 

  • সর্বশেষ