শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২০, ০৭:৩৯ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২০, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ এলো অমিত শাহের

ডেস্ক রিপোর্ট : ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। বর্তমানে চিকিৎসকের পরামর্শে হোম আইসোলেশনে থাকবেন তিনি। শুক্রবার এক টুইট বার্তায় এমনটি জানিয়েছেন স্বয়ং অমিত শাহ।

টুইটারে অমিত শাহ লিখেন, আজ আমার কোভিড-১৯ নমুনা পরীক্ষা নেগেটিভ এসেছে। আমি ভগবান ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানাই। যারা এতদিন আমার পাশে ছিলেন। চিকিৎসকদের পরামর্শে আগামী কয়েকদিন হোম আইসোলেশনে থাকবো।

এছাড়া তিনি মেদান্ত হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়ে লিখেছেন, এই সংক্রমণ থেকে মুক্ত করতে যে সব চিকিৎসকরা আমার শুশ্রূষা করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ।

গত ২ আগস্ট অমিত শাহের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবচেয়ে আস্থাভাজন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন।

ইত্তেফাক, বিডি নিউজ

  • সর্বশেষ