শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২০, ০২:২৫ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২০, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডি ভিলিয়ার্সের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

স্পোর্টস ডেস্ক: [২] এবি ডি ভিলিয়ার্সের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন স্বদেশি ক্রিকেটার খায়া জোন্ডো। এই সাবেক প্রোটিয়া অধিনায়ক নিয়ে তিনি অভিযোগ তুলেছেন যে, কৃষাঙ্গ হওয়াতে তাকে একাদশে না নিয়ে শেতাঙ্গ ক্রিকেটার ডেন এলগারকে একাদশে রেখেছেন ডি ভিলিয়ার্স।

[৩] এমনকি, জোন্ডোকে একাদশে রাখলে সফর ত্যাগ করার হুমকি দিয়েছেন, এমন অভিযোগ উঠেছে ৩৬০ ডিগ্রি খ্যাত এই ক্রিকেটারের উপর।

[৪] অবশ্য ঘটনাটা পুরনো। ২০১৫ সালে ভারত সফরে যায় দক্ষিণ আফ্রিকা। সেই সময় ওয়ানডে দলের অধিনায়ক ছিলেন ডি ভিলিয়ার্স। আর সেই সিরিজে দলে থাকা জেপি ডুমিনি ইনজুরিতে পড়লে তার স্থলাভিষিক্ত হিসেবে কোচরা একাদশে রাখতে চেয়েছিলেন জোন্ডোকে।

[৫] কিন্তু এবি ডি ভিলিয়ার্স তা হতে দেননি। একাদশের জোন্ডোর নামও লেখা হয়েছিল। কিন্তু তাকে নিলে ভারতের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার আগে সফর ছেড়ে দেশে চলে যাওয়ার হুমকি দেন ডি ভিলিয়ার্স।

[৬] এরপর তাকে একাদশে না রেখে ডেন এলগারকে রাখা হয়েছে। অথচ শুরু থেকে দলেই ছিলেন না এলগার।

[৭] সেই সময় সিরিজ শেষে দেশে ফিরলে দক্ষিণ আফ্রিকার বোর্ড বরাবর চিঠিও দিয়েছিলেন কৃষাঙ্গ ক্রিকেটাররা। সেই চিঠিতে উল্লেখ করা হয় কৃষাঙ্গের কোটা খালি না থাকায় তাকে একাদশে রাখা হয়নি। দলে রাখা হয়েছে পানি বহনের জন্যে।

[৮] প্রসঙ্গত যে, ২০১৮ সালে ওয়ানডেতে অভিষেক হয় জোন্ডোর। ঐ বছরই ৫ ওয়ানডে খেলে ৩৫.৫০ গড়ে ১৪২ রান করেন তিনি। তবে ঐ বছরই জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের পর আর সুযোগ মেলেনি।-দ্যা গ্যালারি

  • সর্বশেষ