শিরোনাম
◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন! ◈ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্প

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২০, ০১:৪৪ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২০, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীতে ধারালো অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার

মো. ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি: [২] রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকায় ছিনতাইয়ের প্রস্ততিকালে ধারালো অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

[৩] গত বৃহস্পতিবার (১৩ই আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজবাড়ী রেলগেট থেকে লোকোব্রীজগামী সড়কের পাশের একটি মেহগনী বাগান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-রাজবাড়ী শহরের ধুঞ্চি এলাকার জসিম ইসলামের ছেলে রবিন ইসলাম (১৮) ও ধুঞ্চি মাইছ্যাঘাটা এলাকার আফজাল সর্দারের ছেলে সজল সর্দার (২১)। এ সময় তাদের কাছ থেকে ১টি রামদা, ১টি ছোরা (চাকু) ও ১টি লোহার পাইপ উদ্ধার করা হয়।

[৪] রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, তার নেতৃত্বে রাত্রীকালীন টহল ডিউটি চলাকালে ওই এলাকায় ছিনতাইয়ের প্রস্ততিকালে স্থানীয় পৌর কাউন্সিলরসহ এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়