শিরোনাম
◈ শাসনের আসনে তারেক রহমান, সামনে বহুমাত্রিক চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে নয়, প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার শপথ হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়   ◈ নতুন সরকারের শপথে ভারত, চীনসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ ◈ দেশত্যাগের গুঞ্জনে মুখ খুললেন ফয়েজ, বললেন ‘আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছি’ ◈ ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা নিয়ে নিজের পরিকল্পনা জানালেন এহছানুল হক মিলন ◈ নির্বাচনী অনিয়মে চ্যালেঞ্জের সুযোগ: ৪৫ দিন সময় পেলেন প্রার্থীরা ◈ এমপিদের বেতন কত টাকা? ◈ এনসিপির বিক্ষোভের ডাক ◈ দেশত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে স্কটল‌্যান্ড‌কে হারা‌লো ইংল্যান্ড

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ১০:২৩ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলকাতায় থেকে গেলেই তো পারো : সৌরভ

নিজস্ব প্রতিবেদক: [২] বাংলাদেশ ক্রিকেটকে আজকের অবস্থানে আনতে যারা মাঠে প্রধান ভূমিকা রেখেছিল তাদের মধ্যে একজন মোহাম্মদ রফিক। যার ঘূর্ণিতে কত ম্যাচ জিতেছে বাংলাদেশ। সেই রফিককেই কলকাতায় থেকে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

[৩] মাঠের খেলায় অনেকবারই গাঙ্গুলির মুখোমুখি হয়েছিলেন রফিক। সেই সাথে ব্যাক্তিগত জীবনেও তার সাথে অনেক সাক্ষাৎও হয়েছে। একে অপরের সাথে আন্তরিকতা ও বন্ধুসুলভ সম্পর্ক রয়েছে। এক সময় কলকাতায় গিয়েছিলেন রফিক। সেই সময় সৌরভ তাকে বলেন, “কলকাতায় যখন এতবার আসো, তখন থেকে গেলেই পারো।”

[৪] বাংলাদেশের হয়ে ৩৩টি টেস্ট ও ১২৫টি ওয়ানডে খেলা সম্প্রতি রফিক অনলাইন আড্ডায় সেই মধুর স্মৃতি স্মরণ করে বলেন, “সৌরভের সঙ্গে অনেকবারই দেখা হয়েছে। মাঠে অনেকবারই মুখোমুখি হয়েছি। তাঁর সঙ্গে সম্পর্ক আমার খুবই ভালো। একবার কলকাতায় রংপুর রাইডার্সের সঙ্গে গেছি। সৌরভও এসেছিলেন খেলাটা দেখতেই।”

[৫] “আমার সঙ্গে কথা বলার এক পর্যায়ে তিনি বললেন, ‘তুমি তো প্রায়ই কলকাতা আসো। এত যখন আসো, থেকে গেলেই পারো।’ কথাটা এমন কিছু নয়। হয়তো ভদ্রতা করেই বলেছিলেন। কিন্তু এর মধ্যে একটা আন্তরিকতা দেখেছিলাম। সেটা অন্য রকম।” যোগ করেন টেস্টে তিনবার সৌরভের উইকেট নেওয়া এই ক্রিকেটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়