শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ০৬:৪৮ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চুলের স্টাইল নষ্ট হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের পানি সরবরাহ আইন বদল করছেন ট্রাম্প

আসিফুজ্জামান পৃথিল : [২] মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেছেন শাওয়ারের পানির তোড় যথেষ্ট না হওয়ায় তার কেশচর্চা করা কঠিন হয়ে গেছে। এই অভিযোগের পর দেশটির সরকার শাওয়ারের মুখ দিয়ে কত তোড়ে পানি ছাড়া হবে সেটির সংজ্ঞায় পরিবর্তন এনে পানির চাপ বাড়ানোর প্রস্তাব দিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল

[৩] ১৯৯২ সালের মার্কিন আইন অনুযায়ী শাওয়ারের মুখ দিয়ে প্রতি মিনিটে ২.৫ গ্যালনের বেশি পানি ছাড়ার নিয়ম নেই। ট্রাম্প প্রশাসন বলছে এই সীমা নির্ধারণ শাওয়ারের পূর্ণাঙ্গ মুখের ক্ষেত্রে প্রযোজ্য যেন না থাকে। তারা চাইছে প্রতি মিনিটে শাওয়ার হেডের প্রতিটি ছিদ্র দিয়ে যেন সর্বোচ্চ ২.৫ গ্যালন পানি ছাড়া হয়। রয়টার্স

[৪] অবশ্য ভোক্তা এবং পরিবেশ সংরক্ষণ সংগঠনগুলো বলেছে, এটা অপচয় এবং অপ্রয়োজনীয়। গত মাসে ট্রাম্প হেয়ারস্টাইল নষ্টের অভিযোগ করার পর বৃহস্পতিবার জ্বালানি মন্ত্রণালয় এই পরিবর্তনের প্রস্তাব আনে। বিবিসি

[৫] কনজিউমার রিপোর্টস নামে ভোক্তা সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ডেভিড ফ্রিডম্যান জানিয়েছেন, তাদের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে শাওয়ারের সরঞ্জাম, শাওয়ার হেডের মুখ নিয়ে মানুষ খুবই সন্তুষ্ট। তারা যে পরিমাণ পানি পান তাতেও তারা খুশি এবং পানির এই সীমা বেঁধে দেয়ার কারণে পানির বিলে তাদের যে সাশ্রয় হয় তাতেও তারা সন্তুষ্ট। সম্পাদনা: ইকবাল খান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়