শিরোনাম
◈ সেপ্টেম্বরে বাড়তে পারে গরম, সাগরে লঘুচাপ থেকে নিম্নচাপের শঙ্কা ◈ মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ ◈ চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় কারাগারে ◈ তারেক রহমানকে ট্রাম্পের চিঠি: শিগগিরই বৈঠকের আশাবাদ, বোয়িং কেনায় ধন্যবাদ ◈ ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান ◈ মে‌সি ছাড়া পরবর্তী কোপা আমেরিকা ও বিশ্বকাপ আগের মতো হবে না: কোচ হোসে মরিনিও ◈ শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা নয়, এনটিআরসিএর সিদ্ধান্তই বহাল ◈ কাতারের এলএনজি সরবরাহে ফের অনিশ্চয়তা, বিপাকে বাংলাদেশসহ তিন দেশ ◈ চার শর্ত পূরণ না হলে কোনো প্রকল্প অনুমোদন নয়: অর্থমন্ত্রী ◈ ইংল‌্যা‌ন্ডে টেস্ট সিরিজের মাঝেই একসঙ্গে সাত ক্রিকেটার বাড়ি পাঠিয়ে দিলো পাকিস্তান, ছাঁটাই দুই কোচও

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০, ০৯:২৪ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২০, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগৈলঝাড়ায় সড়ক দূঘর্টনায় এক শিক্ষার্থী নিহত

এসএম শামীম: [২] জেলার আগৈলঝাড়ায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হয়েছে ও আহত হয়েছে অপর মোটরসাইকেল চালকসহ চারজন।

[৩] প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার যবসেন সড়কে বিপরীত দিক থেকে আসা দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল চালকসহ চার আরোহী ছিটকে সড়কের পাশে গাছের উপর আছড়ে পরে। গুরুতর আহত অবস্থায় সদ্য এসএসসি পাশ করা আহসানুল হক জীমকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে এগারোটার দিকে আহসানুল হক জীম মারা যায়।

[৪] জীম ত্রাণ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং ওই গ্রামের মো. সিরাজুল হক পাইকের ছেলে। অপর আহত চালক সৌরভকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ