শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০, ০৪:৩৬ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২০, ০৪:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রিজেন্টের তথ্য দিতে দুদকে স্বাস্থ্যের সাবেক ডিজি

লাইজুল ইসলাম : [২] দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে হাজির হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। বিতর্কিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আবুল কালাম আজাদকে।

[৩] টানা দ্বিতীয়দিনের মতো বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার কিছু পরে দুদক কার্যালয়ে আসেন আবুল কালাম আজাদ। সকাল ১০টা থেকে দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যার নেতৃত্বাধীন একটি দল তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।

[৪] একই বিষয়ে বুধবার দলটি স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন পরিচালক ডা. আমিনুল হাসান, উপ-পরিচালক ইউনুস আলী ও গবেষণা কর্মকর্তা ডা. দিদারুল ইসলামকে জিজ্ঞাসবাদ করে। আরেক উপ-পরিচালক ডা. শফিউর রহমানকে ডাকা হলেও তিনি ডাকে সাড়া দেননি।

[৫] গত ২১ জুলাই স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা আর অনিয়মের সমালোচনার মধ্যে পদত্যাগ করেন আবুল কালাম আজাদ। এরপর গত ৬ আগস্ট মাস্ক-পিপিইসহ করোনা স্বাস্থ্য সামগ্রী ক্রয়ে দুর্নীতি এবং রিজেন্ট হাসপাতালের অনিয়ম অনুসন্ধানে তার বক্তব্য নেওয়ার জন্য ১২ ও ১৩ আগস্ট তাকে দুদকে হাজির হতে বলা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়