শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান ◈ ভোটের মাঠে বাকযুদ্ধ, দিশেহারা ভোটাররা

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০, ০২:২৫ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২০, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ : মৃত্যু সাড়ে ৩ হাজার ছাড়াল

লাইজুল ইসলাম: [২] বুধবার অনলাইন ব্রিফিং বন্ধের পর প্রথম স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৩৩ ও নারী নয় জন। এ নিয়ে মৃতের সংখ্যা সাড়ে তিন হাজার অতিক্রম করেছে। দেশে কোভিডে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে তিন হাজার ৫শ’ ১৩ জনের। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন ২ হাজার ৯৯৫ জন। এ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৬৬ হাজার ৪৯৮ জনে।

[৩] কোভিড শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৪,৭৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ২,৭৩৯ জনে।

[৪] বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত ১,১১৭ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ্যের সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৩ হাজার ৮৯ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০.৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০.৪৬ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৫৭.৪৪ এবং মৃত্যুর হার এক দশমিক ৩২ শতাংশ। সম্পাদনা : রায়হান রাজীব, বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়